বিক্ষোভের মুখে জ্বালানিতে ভর্তুকি বহাল রাখলো ইকুয়েডর

বিদেশ ডেস্ক
১৪ অক্টোবর ২০১৯, ১১:১১আপডেট : ১৪ অক্টোবর ২০১৯, ১১:১৩

বিক্ষোভের মুখে রাজধানীর অচলাবস্থা কাটাতে আদিবাসী নেতাদের সঙ্গে ইকুয়েডর সরকার একটি সমঝোতায় এসেছে। সমঝোতা অনুসারে, জ্বালানিতে ভর্তুকি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। জাতিসংঘের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। জাতিসংঘ ও রোমান ক্যাথলিক চার্চের মধ্যস্থতায় আলোচনায় বসার পর এই সমঝোতা হলো।

বিক্ষোভের মুখে জ্বালানিতে ভর্তুকি বহাল রাখলো ইকুয়েডর

দুই সপ্তাহের টানা বিক্ষোভের পর এই সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। ইকুয়েডরের রাষ্ট্রীয় টেলিভিশনে এই সমঝোতা বৈঠক সরাসরি সম্প্রচার করা হয়। বিক্ষোভ দমনে প্রেসিডেন্ট লেনিন মোরেনো সেনাবাহিনী দ্বারা কারফিউ জারি করেন। রবিবারের বৈঠকের পর দেওয়া ঘোষণা রাজধানীতে বিক্ষোভকারীরা উল্লাস প্রকাশ করেছে।

এক যৌথ বিবৃতিতে সরকার জানিয়েছে, জ্বালানিতে ভর্তুকি প্রত্যাহারের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।

উভয় পক্ষ এখন একটি নতুন আইন প্রণয়নের জন্য আলোচনা চালিয়ে যাবে যাতে করে ভর্তুকির ফায়দা নিয়ে প্রতিবেশী দেশে জ্বালানি পাচার করতে না পারে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে ঋণ নেওয়ার শর্ত হিসেবে জ্বালানিতে ভর্তুকি বাতিলের ঘোষণা দেয় ইকুয়েডর। এরপরই সেখানে বিক্ষোভ শুরু হয়।

প্রেসিডেন্ট মোরেনো জানান, জ্বালানি ভর্তুকিতে দেশটির ব্যয় হয় ১৩০ কোটি ডলার। ১৯৭০ দশকে জারি করা ভর্তুকি এখন আর বহন করা সম্ভব হচ্ছে না। এরপরই জ্বালানির মূল্যবৃদ্ধি পায় এবং রাজপথে নেমে আসে হাজারো মানুষ। পুলিশ ও বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে দুই মাসের জন্য জাতীয় জরুরি অবস্থা জারির ঘোষণা দেন মোরেনো। তিনি অভিযোগ করেন, বিরোধিরা অভ্যুত্থান চেষ্টা চালাচ্ছে।

বিক্ষোভ তীব্রতর হতে থাকলে মোরেনো সরকারি কার্যক্রম রাজধানী কুইটো থেকে সরিয়ে বন্দর নগরী গুয়াইয়াকুইলে নিয়ে যান। কিন্তু এরপরও বিক্ষোভ না থামার পর শনিবার সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করেন তিনি।

 

/এএ/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম