ফ্লোরিডায় ট্রাম্পের সমালোচনায় ওবামা

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২০, ১৮:১০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২০:২৭

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েকদিন বাকি। নির্বাচনি প্রচারণা তুঙ্গে রয়েছে। ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেনের হয়ে প্রচারণায় নেমেছেন সাবেক প্রেসিডেন্টে বারাক ওবামা। ফ্লোরিডায় এক সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন তিনি। শনিবার ওবামা বলেছেন, ট্রাম্প মার্কিন জনগণকে সুরক্ষা দিতে পারবেন না। কারণ, তিনি নিজেকে রক্ষায়ও প্রাথমিক কোনও পদক্ষেপ নেননি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ফ্লোরিডায় ট্রাম্পের সমালোচনায় ওবামা

ফ্লোরিডার মিয়ামিতে সমর্থকদের উদ্দেশে বক্তব্যকালে ট্রাম্প প্রশাসনের করোনা মোকাবিলার সমালোচনা করেন ওবামা। করোনায় আক্রান্ত ট্রাম্পের হাসপাতালে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ট্রাম্প হঠাৎ করেই আমাদের সবাইকে রক্ষা করতে পারবেন না। এমনকি তিনি নিজেকে রক্ষায়ও প্রাথমিক কোনও পদক্ষেপ নিতে পারেননি।

ওবামা শ্বেতাঙ্গ আধিপত্যবাদের নিন্দা জানাতে ট্রাম্পের ব্যর্থতা, প্রকাশ্যে মিথ্যা বলাসহ বিভিন্ন বিষয়ে প্রেসিডেন্টের ব্যর্থতাকে তুলে ধরে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে ভোট দিতে সমর্থকদের প্রতি আহ্বান জানান।

ওবামা বলেন, আমাদের এমন প্রেসিডেন্ট দরকার নেই, যিনি তাকে সমালোচনার জন্য কারাগারে পাঠানোর হুমকি দেন। এটি স্বাভাবিক আচরণ না। আপনার সহকর্মীর এমন আচরণ মেনে নেবেন না, স্কুল প্রধানের এমন আচরণ মেনে নেবেন না, কোচ কিংবা পরিবারের সদস্যদেরও এমন আচরণ মেনে নেবেন না।

তিনি আরও বলেন, এই লোক নিজের কাজটুকুই করেন না। কেন আমরা তাকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে মেনে নিচ্ছি?

এদিকে পেনসেলভিনিয়ায় ড্রাইভ ইন র‌্যালি করেছেন জো বাইডেন। এই সমাবেশে তিনি বলেন, ট্রাম্প বলে যাচ্ছেন করোনা চলে যাচ্ছে। করোনার সঙ্গে কীভাবে বসবাস করতে হয় তা আমরা শিখছি। কিন্তু বাস্তবে এর সঙ্গে কীভাবে বসবাস করতে হয় তা আমরা শিখছি না। আপনি আমাদের বলছেন কীভাবে এর সঙ্গে মরতে হয় তা শিখতে। আর এটি ভুল।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান