আমেরিকানদের ১০০ দিন মাস্ক পরতে বলবেন বাইডেন

বিদেশ ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২০, ১০:০৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১০:০৬

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে আমেরিকার জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে তিনি একথা জানিয়েছেন।

আমেরিকানদের ১০০ দিন মাস্ক পরতে বলবেন বাইডেন

যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক ১ কোটি ৪০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২ লাখ ৭৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

নবনির্বাচিত প্রেসিডেন্ট বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য।

বাইডেন বলেছেন, তিনি মনে করেন প্রত্যেক আমেরিকান যদি মুখ ঢেকে রাখে তাহলে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য সংখ্যায় কমে আসবে।

বাইডেন জানান, তার প্রশাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি প্রতিটি সরকারি দফতরে মাস্ক পরা বাধ্যতামূলক করবেন। বাস, আন্তঃরাজ্য বাস, বিমান ও সব পরিবহনে মাস্ক পরতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, ভ্যাকসিন প্রয়োগ শুরু হলে, আর সবাই মাস্ক পরলে খুব সহজেই এ মহামারি থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী