মেক্সিকোয় শক্তিশালী গ্রেসের তাণ্ডব, নিহত ৮

বিদেশ ডেস্ক
২২ আগস্ট ২০২১, ০২:০৪আপডেট : ২২ আগস্ট ২০২১, ০২:০৫

মেক্সিকোর পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী ঘূর্ণিঝড় গ্রেস। শনিবার ঝড়ো বাতাস আর ভারী বৃষ্টিপাতে বন্যা দেখা দেওয়ায় ভূমিধসের ঘটনা ঘটে। এতে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে।

ঘূর্ণিঝড়টি স্থানীয় সময় শনিবার ঘণ্টায় ২০১ কিলোমিটার গতিবেগে ভেরাক্রুজ অঙ্গরাজ্যের টেকোলুটলার রিসোর্টের কাছের উপকূলে আঘাত হানে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় উপকূলীয় এলাকায়। দেশটির রাজ্যের সরকার জানায়, গ্রেসের কারণে আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ভেরাক্রুজ-এর রাজধানী জালাপাতে ভূমিধসে একই পরিবারের ছয় সদস্য মারা যান।

দেশজুড়ে এখনও রাষ্ট্রীয় জরুরি সতর্কতা বহাল রয়েছে। স্থানীয় টেলিভিশনের খবরে দেখানো হয়েছে, অতি বৃষ্টিতে সৃষ্টি বন্যায় জালপালা শহরের পথ-ঘাট পানিতে তলিয়ে গেছে। শহরের কাছে অক্টোপ্যান নদীর তীর ভেঙে স্থানীয় একটি হাইওয়ে প্লাবিত।

ঘূর্ণিঝড়ের দাপটে অনেক জায়গার গাছ ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বন্যায় তলিয়ে যাওয়ায় ভবন এবং গাড়ি ক্ষতিগ্রস্তের দৃশ্য প্রকাশ হয়েছে।

বেশ কিছু জায়গায় বন্যার পানিতে প্লাবিত থাকায় সেখানকার মানুষকে উদ্ধারে প্রশাসনকে নির্দেশ দিয়েছে সরকার। চলতি বছরের মধ্যে মেক্সিকোতে এখন পর্যন্ত এটিই শক্তিশালী ঝড়।

/এলকে/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী