জাতিসংঘ অধিবেশনে গিয়ে করোনায় আক্রান্ত ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

বিদেশ ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২২:৩০

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় মঙ্গলবার তার কোভিড পজিটিভ রিপোর্ট আসে। প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সফরসঙ্গী হিসেবে তিনি অধিবেশনে যোগ দিয়েছিলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ব্রাজিল সরকারের গণযোগাযোগ দফতরের এক বিবৃতিতে স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কিরোগার করোনাভাইরাস শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, কোভিড ধরা পড়ার পর থেকে কিরোগা নিউ ইয়র্কে কোয়ারেন্টিনে রয়েছেন। তিনি ভালো আছেন।

জাতিসংঘ সম্মেলনে যোগ দেওয়া ব্রাজিল প্রতিনিধি দলের সবারই কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রী ছাড়া বাকি সবার নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া সবাইকে টিকা নিতে বলা হলেও সেটি উপেক্ষা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। টিকা ছাড়াই অধিবেশনে যোগ দিয়েছেন তিনি।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি