পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশী উদ্ধার

বিদেশ ডেস্ক
১০ অক্টোবর ২০২১, ১২:৩২আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১২:৩৬

গুয়াতেমালায় রাস্তায় পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত কন্টেইনার থেকে ১২৬ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। কন্টেইনারের ভেতর থেকে চিৎকার ও কান্নার আওয়াজ শুনতে পান স্থানীয়রা। পুলিশকে খবর দিলে রবিবার তাদের জীবিত উদ্ধার করা সম্ভব হয়।

গুয়াতেমালার কর্তৃপক্ষের বরাতে বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গুয়েতেমালার নুয়েভা কনসেপকিয়ন ও কোকালেস শহরের একটি রাস্তার পাশে পড়ে থাকে। ধারণা করা হচ্ছে, মানবপাচারকারীরা অর্থের বিনিময়ে তাদের মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য চুক্তি করে। কিন্তু কোনও কারণে পথেই ফেলে পালিয়ে যায় তারা।

এ বিষয়ে পুলিশের এক মুখপাত্র জানান, ‘আমরা কন্টেইনারের ভেতর থেকে কান্নার শব্দ পাচ্ছিলাম। ভেতর থেকে কন্টেইনারে জোরে জোরে শব্দ করছিলেন তারা। দরজা ভেঙে দেখি ভেতরে ১২৬ অভিবাসী’।

উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে শতাধিক হাইতির নাগরিক। বাকিরা ঘানা ও নেপালের নাগরিক বলে জানা গেছে।অভিবাসীদের গুয়েতেমালান মাইগ্রেশন ইনস্টিটিউট পরিচালিত একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

/এলকে/
সম্পর্কিত
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ জন
থানা থেকে নি‌খোঁজ সেই এসআই ২৪ দিন পর উদ্ধার
ভারতে প্রথমবার ‘জিহাদি ড্রাগ’ উদ্ধার, নেপথ্যে কারা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান