কলম্বিয়ায় ভূমিধসে মৃত ১১

বিদেশ ডেস্ক
০৩ নভেম্বর ২০২১, ১৬:৪৭আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৬:৪৭

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় ভূমিধসে ১১ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির ইকুয়েডর সীমান্তবর্তী নারিনো রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে দুইটি ভবন ভেঙে পড়লে এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

টুইটারে দেওয়া পোস্টে কলম্বিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা (ইউএনজিআরডি)-এর পক্ষ থেকে এই ভূমিধস ও হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। সংস্থাটি জানিয়েছে, এ ঘটনায় এখনও আরও ১৫ থেকে ২০ নিখোঁজ রয়েছে।

ইউএনজিআরডি-র টুইটে বলা হয়েছে, সংস্থাটির পরিচালক এডুয়ার্ডো হোসে গঞ্জালেজ ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানোর নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাবেন।

রয়টার্স জানিয়েছে, বৃষ্টির কারণে আরও ভূমিধসের আশঙ্কায় মঙ্গলবার এক পর্যায়ে উদ্ধার অভিযান স্থগিত করা হয়। বুধবার সকালে এটি ফের শুরু হওয়ার কথা রয়েছে।

/এমপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
পারমাণবিক অস্ত্র ত্যাগে ‘ইতোমধ্যে রাজি হয়েছে’ ইরান: ট্রাম্প
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম