চাঁদের মাটিতে গাছ

বিদেশ ডেস্ক
১৪ মে ২০২২, ০২:৫২আপডেট : ১৪ মে ২০২২, ০২:৫২

চাঁদ থেকে আনা মাটিতে এ প্রথম চারাগাছ গজালো। যুক্তরাষ্ট্রের গবেষকরা ঘটালেন এ যুগান্তকারী ঘটনা। ১৯৬৯ থেকে ১৯৭২ সাল পর্যন্ত অ্যাপোলো ১১, ১২ ও ১৭ মিশনে চাঁদ থেকে সংগ্রহ করা মাটিতে অ্যারাবাইডোপসিস নামের একটি গুল্মের বীজ থেকে চারা গজিয়েছে। খবর বিবিসির।

এ এক্সপেরিমেন্ট করেছেন মহাকাশে গাছের বৃদ্ধি নিয়ে গবেষণার জন্য খ্যাত আইএফএএস-এর বিজ্ঞানী অ্যানা-লিসা পল ও রব ফার্ল। তারাই নাসার কাছ থেকে ধার হিসেবে ১২ গ্রাম চাঁদের মাটি নিয়েছিলেন। এরপর একটি প্লাস্টিকের ট্রেতে এক গ্রাম করে মাটি ভাগ করে রাখেন। তাতে বীজ দেওয়ার পর তারা পানি ও কিছু পুষ্টি উপাদান যোগ করেন। তাতেই ধীরে ধীরে বেড়ে ওঠে চারাগুলো।

তবে চারাগুলো বেড়ে উঠেছে বেশ ধীরে। এর কারণ ব্যাখ্যা করে পল জানালেন, ‘চারাগুলো চাঁদের মাটির সঙ্গে সহজে খাপ খাওয়াতে পারেনি।’

‘নাসার ভবিষ্যতের মানব-মিশনগুলোর জন্য এ গবেষণা খুব গুরুত্বপূর্ণ। মহাকাশে গবেষণা চালানোর জন্য নভোচারীদের খাদ্য উৎপাদনে মঙ্গল কিংবা চাঁদের উপাদানের দিকেই নজর দিতে হবে।’ বিবিসিকে এমনটা জানালেন নাসার প্রধান বিল নেলসন।

উল্লেখ্য, নাসা এ পর্যন্ত চাঁদ থেকে বিভিন্ন অভিযানে ৩৮২ কেজি নুড়ি, পাথর, বালি-মাটি সংগ্রহ করেছে। সর্বশেষ ১৯৭২ সালের পর আর চাঁদে কোনও অভিযান চালায়নি নাসা। তবে ২০২৫ সালে আবারও চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা আছে সংস্থাটির।

/এফএ/
সম্পর্কিত
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে: নাহিদ ইসলাম
জেনেরিক ওষুধে ২০০ শতাংশ মার্কিন শুল্ক, ভারতের জন্য বড় আঘাত
ড. খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিওর সাক্ষাৎ
সর্বশেষ খবর
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
শিক্ষা অধিদফতরের সাবেক দুই মহাপরিচালককে হাইকোর্টে তলব
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
স্বামী কারাগারে বন্দি, বাড়িতে সংঘবদ্ধ ধর্ষণের শিকার মানসিক ভারসাম্যহীন স্ত্রী
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
সাইবার সুরক্ষা আইনের মামলায় সাংবাদিক শফিক কারাগারে
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
রাহুল গান্ধীকে নিয়ে নিরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী বিজয়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার