বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুন ২০২২, ১৭:১৩আপডেট : ২৬ জুন ২০২২, ২১:৪৬

ক্যারিবীয় অঞ্চলের একটি ম্যানগ্রোভ জলাভূমিতে বিশ্বের বৃহত্তম ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। বেশিরভাগ ব্যাকটেরিয়া অতিক্ষুদ্র ও দেখতে অণুবীক্ষণ যন্ত্র লাগে। কিন্তু এটি এত বড় যে খালি চোখেই তা দেখা যায়। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

ব্যাকটেরিয়াটির সন্ধান পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার সায়েন্স জার্নালে এক গবেষণা প্রতিবেদনে ঘোষণা দেওয়া হয়েছে। গবেষণা দলের সদস্য এবং লরেন্স বার্কেলি ন্যাশনাল ল্যাবরেটরির ম্যারিন বায়োলজিস্ট জ্যেন-ম্যারি ভোলান্ড বলেন, এটির আকার প্রায় মানুষের চোখের একটি পাঁপড়ির মতো। এখন পর্যন্ত সন্ধান পাওয়া বৃহত্তম ব্যাকটেরিয়া এটি।

গবেষণা দলের আরেক সদস্য ইউনির্ভাসিটি অব দ্য ফ্রেঞ্চ ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড গায়ানার বায়োলজিস্ট ওলিভিয়ের গ্রস প্রথম এই ব্যাকটেরিয়ার নমুনার সন্ধান পান। তিনি এটির নামকরণ করেছেন থিওমার্গারিটা ম্যাগনিফিকা বা ম্যাগনিফিসেন্ট সালফার পার্ল। জলাভূমিতে ঝিনুকের খোল, পাথর ও গ্লাসের বোতলের গায়ে যুক্ত অবস্থায় এই ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছিলেন গ্রস। কিন্তু তাৎক্ষণিকভাবে তিনি জানতেন না এটি একটি ব্যাকটেরিয়া। বিশেষ করে এটি বড় আকারের হওয়ার কারণে। পরে জেনেটিক পর্যালোচনায় নিশ্চিত হওয়া গেছে যে, এটি একটি ব্যাকটেরিয়ার কোষ।

সেন্ট লুইস-এর ওয়াশিংটন ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজিস্ট পেট্রা লেভিন বলেন, এটি অসাধারণ আবিষ্কার। এতে প্রশ্ন জাগছে এমন বড় আকারের কত ব্যাকটেরিয়া রয়েছে। এটি মনে করিয়ে দিচ্ছে আমাদের যে, কখনও একটি ব্যাকটেরিয়াকে খাটো করে দেখা যাবে না।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম