মধ্য আমেরিকায় হারিকেন জুলিয়ার তাণ্ডব, ২৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ অক্টোবর ২০২২, ১০:৩৩আপডেট : ১১ অক্টোবর ২০২২, ১০:৩৬

মধ্য আমেরিকায় প্রলয়ঙ্করী হারিকেন জুলিয়ার তাণ্ডবে অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে এল সালভাদর এবং গুয়াতেমালায়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এপি।

এর আগে গত রবিবার প্রলয়ঙ্করী ঝড়টি নিকারাগুয়ায় আঘাত হনে। সেখানে আঘাত হানার পর দৃশ্যত বিলীন হয়ে গেলেও প্রশান্ত মহাসাগরে ফের শক্তি সঞ্চয় করে হারিকেন জুলিয়া। এর প্রভাবে গুয়াতেমালা এবং এল সালভাদরে ব্যাপক বৃষ্টিপাত শুরু হয়।

গুয়াতেমালার আলতা ভেরাপাজ প্রদেশে পাহাড় ধসে পাঁচ জনের মৃত্যুর কথা জানিয়েছেন দেশটির দুর্যোগ প্রতিরোধ সংস্থা। উদ্ধার কাজ চালাতে গিয়ে মেক্সিকোর নিকটবর্তী হুয়েহেতেনাঙ্গো প্রদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন সেনাদস্যও রয়েছেন।

এল সালভাদরের কর্তৃপক্ষ দেশটিতে পাঁচ সেনাসদস্যসহ ১০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহত সেনাসদস্যরা কোমাসাগুয়া শহরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলেন। সেখানে দেয়াল ধসে তাদের মৃত্যু হয়।

দেশটিতে এক হাজারেরও বেশি মানুষকে অপেক্ষাকৃত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

ভারী বর্ষণের ফলে দেয়াল ধসে পূর্বাঞ্চলীয় গুয়াতাজিয়াগুয়া শহরে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া স্রোতের কবলে পড়ে এবং গাছ চাপা পড়ে আরও দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান