ইন্দো-প্রশান্ত অঞ্চল নিয়ে কানাডার নতুন কৌশল, নজরে চীন

আন্তর্জাতিক ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ২০:৪৮আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ২০:৪৮

কানাডা নতুন ইন্দো-প্রশান্ত কৌশল ঘোষণা করেছে। এতে চীনকে মোকাবিলায় আরও বেশি মনোযোগ দেওয়ার অঙ্গীকারের কথা বলা হয়েছে। তবে এতে জলবায়ু পরিবর্তন ও বাণিজ্য ইস্যুতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির সঙ্গে কাজের কথাও উল্লেখ করেছে কানাডা। রবিবার এই নতুন কৌশল ঘোষণা করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কানাডা বলছে, ২৬ পৃষ্ঠার কৌশলপত্রে এতে ইন্দো-প্রশান্ত অঞ্চলে তাদের সেনা উপস্থিতি জোরদার করবে এবং মেধাস্বত্ব সুরক্ষায় বিনিয়োগ নীতি কঠোর করা হবে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ যাতে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা কেড়ে নিতে না পারে তা ঠেকানো হবে।

দীর্ঘ প্রতিক্ষীত এই পরিকল্পনা ইন্দো-প্রশান্ত অঞ্চলের ৪০টি দেশের সঙ্গে সম্পর্ক গভীর করার রূপরেখা। এই অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডের আর্থিক পরিমাণ ৩৭.৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। কিন্তু এতে মনোযোগ দেওয়া হয়েছে চীনের ওপর, যে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছে।

নতুন নীতিতে বলা হয়েছে, চীন একটি ক্রমবর্ধমান বিঘ্ন সৃষ্টিকারী বৈশ্বিক শক্তি। আমাদের স্বার্থ ও মূল্যবোধের জন্য ইতিবাচক পরিবেশকে আমাদের দূরে ঠেলে দেওয়ার জন্য চীন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তুলতে চাইছে।

এতে বলা হয়েছে, অপর দেশগুলোর প্রতি বিদেশি হস্তক্ষেপ এবং ক্রমবর্ধমান জবরদস্তিমূলক আচরণ করছে চীন। গোয়েন্দা, সাইবার নিরাপত্তাসহ এই অঞ্চলে সামরিক উপস্থিতি বৃদ্ধির জন্য কানাডা বিনিয়োগ করবে বলে নতুন নীতিতে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালে কানাডার পুলিশ চীনা কোম্পানি হুয়াওয়ে টেকনোলজির একজন নির্বাহী কর্মকর্তাকে গ্রেফতারের পর চীন-কানাডা সম্পর্কে উত্তেজনা শুরু হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে দুই কানাডীয় নাগরিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করে বেইজিং। গত বছর দুই দেশে গ্রেফতার হওয়া তিনজনই মুক্ত হয়েছেন। কিন্তু সম্পর্কের টানাপড়েন অবসান হয়নি।

এই মাসের শুরুতে কানডা জাতীয় নিরাপত্তার কথা উল্লেখ করে চীনা কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে গুরুত্বপূর্ণ খনিজসম্পদের বিনিয়োগ পরিত্যাগ করার জন্য।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী