পাইলটদের প্রশিক্ষণ দিতে জার্মানির প্রতি ইউক্রেনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১৫:৫৫আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৫:৫৮

রাশিয়ার বিরুদ্ধে লড়তে জার্মানির কাছে সাহায্য চাইলো ইউক্রেন। গোলাবারুদ সরবরাহের গতি বাড়ানোর পাশাপাশি পশ্চিমা যুদ্ধবিমান চালনায় ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দিতে বার্লিন কাছে আকুতি জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা।

বিল্ড অ্যাম সোনট্যাগ সংবাদপত্রকে কুলেবা বলেন, ‘রাশিয়ার আক্রমণ প্রতিহতে গোলাবারুদের ঘাটতি ছিল ইউক্রেনের এক নম্বর সমস্যা।’

তিনি বলেন, ‘জার্মান অস্ত্র নির্মাতারা গত মাসে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমাকে বলেছিল যে উনারা সরবরাহ করতে প্রস্তুত। তারা সরকারের চুক্তি সইয়ের জন্য অপেক্ষা করছে। সুতরাং সমস্যাটি সরকারের।’

এ সময় কিছুটা ক্ষোভও ঝাড়েন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘পশ্চিমারা আমাদের যে যুদ্ধবিমানগুলো দিতে চেয়েছিল, দ্রুত সময়ে সেগুলো পাব বলে আশা করছি না।’

কুলেবা বলেন, ‘ইউক্রেনীয় পাইলটদের যেভাবেই হোক প্রশিক্ষণ দেওয়া উচিত। জার্মানি যদি ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেয়, তাহলে সেটা হবে তার রাজনৈতিক স্বদিচ্ছার স্পষ্ট বার্তা।’

এ সময় ছয় মাস ধরে যুদ্ধ চলা বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী।  

তিনি বলেন, ‘আমরা যদি বখমুত থেকে সরে যাই, তাহলে কী হবে? রাশিয়া বাখমুত নিয়ে যাবে। তারপর আরও আগ্রাসন চালিয়ে যাবে, যাতে বাখমুতের মতো প্রতিটি শহর একই পরিণতি ভোগ করে।’

ইউক্রেনীয় বাহিনী কতক্ষণ এই শহরটিকে ধরে রাখতে পারে জানতে চাইলে সুনির্দিষ্ট কোনো উত্তর দেননি কুলেবা। সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী