খাবার দিতে গিয়ে কুকুরের হামলায় নারীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ মার্চ ২০২৩, ১৪:৩৬আপডেট : ২০ মার্চ ২০২৩, ১৪:৫৮

প্রতিবেশীর কয়েকটি কুকুরকে খাবার দিতে গিয়ে প্রাণ হারালেন যুক্তরাষ্ট্রের এক নারী। পুলিশ বলছে, দুটি কুকুর ঝগড়া করছিল। এসময় ওই নারী খাবার দেওয়ার চেষ্টা করলে তারা হামলে পড়ে। নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, ইমার্জেন্সি রেসপন্স টিম ও পুলিশের চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো যায়নি।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পেনসিলভেনিয়ায়। নিহত নারীর নাম ক্রিস্টিন পটার। তার বয়স ৩৮।

কুকুরের মালিক ওয়েন্ডি সাবাথনে জানান, তার মা আইসিইউ-তে। একারণে বেশিরভাগ সময় হাসপাতালে থাকতে হচ্ছে। তাই তিনি কুকুরগুলোকে খাবার দেওয়ার অনুরোধ করেন প্রতিবেশী ক্রিস্টিনকে।  

পেরি কাউন্টির প্রশাসনিক কর্মকর্তা রবার্ট রেসলার বলেন, ‘ক্রিস্টিন কুকুরদের আগেও কয়েকবার খাবার দিয়েছেন। সেদিন ছোট ছেলেকে সঙ্গে নিয়ে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন আবার খাবার দিতে। এসম দুটি গ্রেট ডেন প্রজাতির কুকুর যখন ক্রিস্টিনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মাকে বাঁচানোর চেষ্টা করেছিল ছেলেটি। এরপর সে দৌড়ে বের হয়ে যায় এবং তার ভাইকে নিয়ে ৯১১ নম্বরে কল দেয়।’

পুলিশ জানায়, বাড়িতে আরও দুইটি কুকুর থাকলেও তারা আক্রমণ করেনি। কেবল গ্রেট ডেন দুটোই হামলে পড়েছিল। আমরা তাদের শান্ত করতে ব্যর্থ হই।   

পৃথিবীর দীর্ঘকায় কুকুর হিসেবে গ্রেট ডেন প্রজাতির একটি কুকুরের রেকর্ড আছে। আপাত দৃষ্টিতে গম্ভীর ও আত্মবিশ্বাসী কুকুরটিকে বন্য শুকর ও হরিণ শিকারের জন্য ব্যবহার করা  হতো। কিন্তু একবার মেজাজ খারাপ হলে ভয়ানক মূর্তি ধারণ করে এগুলো।

 

খাবার দিতে গিয়ে কুকুরের হামলায় নারীর মৃত্যু

 

ব্র্যান্ডন জেইডারসের সঙ্গে ক্রিস্টিনের বোনের বাগদান হয়েছে। তিনি বলেন, ‘পুলিশ আমাকে জানায় দুটি গ্রেট ডেন একে অপরের সঙ্গে লড়াই করছিল। ক্রিস্টিন থামানোর চেষ্টা করলে ওরা আক্রমণ করে বসে।’

কুকুরের মালিক ওয়েন্ডি সাবাথনে বলেন, ‘এই হৃদয়বিদারক ঘটনায় আমি হতবাক। বিশ্বাসই করতে পারছি না এমনটা ঘটেছে।’

আউটলেট অনুসারে, একাধিক ব্যক্তি দাবি করেছেন সাবাথনের কুকুর আগেও এমন আগ্রাসী আচরণ করেছে।

ক্রিস্টিনের বাবা বিল কিফার জানান, ‘দুই-তিন বছর আগে কুকুর তার মেয়েকেও কামড়েছিল।’

স্থানীয়রা জানায়, কয়েক বছর আগে ক্রিস্টিন পটারের স্বামী মারা যান। সড়ক দুর্ঘটনায় ১১ বছর বয়সী এক ছেলেও হারান তিনি। বর্তমানে একজনের সঙ্গে তার বাগদান হয়েছিল। শিগগিরই ভবিষ্যত স্বামীর সঙ্গে ফ্লোরিডা চলে যাওয়ার কথা ছিল তার।

কুকুরের মালিক সাবাথনে অভিযোগের মুখোমুখি হবেন কি-না, তা এখনও স্পষ্ট নয়। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

/এসপি/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী