ট্রান্সজেন্ডারদের স্কুলের টয়লেট ব্যবহারে বিধিনিষেধ

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১২:৫৬আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:৫৬

যুক্তরাষ্ট্রে স্কুলের টয়লেট ব্যবহারে ট্রান্সজেন্ডারদের ওপর বিধিনিষেধ আরোপ করেছে আরকানসাস রাজ্যে কর্তৃপক্ষ। নতুন আইনে, সরকার পরিচালিত স্কুলগুলোয় ট্রান্সজেন্ডার শিশুরা জেন্ডার অনুযায়ী টয়লেট ব্যবহার করতে পারবে না। সবার জন্য আলাদা টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। প্রি-কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীর ওপর এ আইন কার্যকর থাকবে।

মঙ্গলবার (২১ মার্চ) প্রদেশটির গভর্নর সারাহ হুকাবি স্যান্ডার্স নতুন আইনে সই করেন।

রয়টার্সের খবরে বলা হয়, আইন বাস্তবায়নের জন্য স্কুলগুলোতে যথেষ্ট ব্যবস্থা রাখতে হবে। সবার জন্য আলাদা টয়লেট ও চেঞ্জিং রুমের ব্যবস্থা করতে হবে। আইন লঙ্ঘন করলে অন্তত ১ লাখ টাকা পর্যন্ত জরিমানা গুণতে হতে পারে স্কুল কর্তৃপক্ষের। অভিভাবকরাও আইন অনুযায়ী বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করতে পারবেন। 

গভর্নর সারাহ হুকাবির মুখপাত্র অ্যালেক্সা হেনিং বলেন, ‘আমাদের শিশুদের শিক্ষার পাশাপাশি সুরক্ষাকেও নিশ্চিত করতে এই আইন প্রণয়ন করেছেন গভর্নর। বিদ্যালয়গুলো কট্টর বামপন্থীদের এজেন্ডা বাস্তবায়নের স্থান নয়।’

এর আগে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা ও ওকলাহোমা রাজ্যেও ট্রান্সজেন্ডারদের জন্য এ ধরনের আইন প্রণয়ন করা হয়। সূত্র: রয়টার্স 

/এটি/ /এসপি/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের