আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্র-কানাডার চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ০৯:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৩:৫৭

বেসরকারি সীমান্ত ক্রসিংগুলো থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার জন্য একটি চুক্তিতে পৌঁছেছে যুক্তরাষ্ট্র এবং কানাডা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো শুক্রবার এই চুক্তির ঘোষণা দেবেন বলে আশা করা হচ্ছে।

এই চুক্তির ফলে সীমান্তের উভয় পাশের কর্মকর্তারা আশ্রয়প্রার্থীদের যেকোনও দিকে ফিরিয়ে দিতে পারবেন। 

কানাডা থেকে অভিবাসীর ঢল দেখেছে যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপটি নিউ ইয়র্ক এবং কুইবেক প্রদেশের মধ্যে বেসরকারি ক্রসিং রক্সহাম রোডে অভিবাসীদের আগমন সীমিত করার প্রচেষ্টার অংশ।

নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, চুক্তি অনুযায়ী দক্ষিণ ও মধ্য আমেরিকায় নিপীড়ন ও সহিংসতা থেকে পালিয়ে আসা ১৫ হাজার অভিবাসীর জন্য একটি নতুন শরণার্থী প্রোগ্রাম তৈরি করবে কানাডা।

ট্রুডোর সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্য এবং অভিবাসন সমস্যাগুলো নিয়ে কথা বলতে ২৪ ঘণ্টার জন্য কানাডার অটোয়াতে আছেন বাইডেন। শুক্রবার যুক্তরাষ্ট্রে ফেরার আগে অভিবাসন চুক্তি ঘোষণা করার কথা রয়েছে তার। সূত্র: বিবিসি

/এসপি/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের