শি’র মস্কো সফর উদ্বেগের: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৩, ১৪:১৯আপডেট : ২৪ মার্চ ২০২৩, ১৪:২০

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক রাশিয়া সফরকে ওয়াশিংটনের জন্য গভীর উদ্বেগের বিষয় হিসেবে বিবেচনা করা উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।  

প্রতিরক্ষা বরাদ্দ সংক্রান্ত হাউস অফ রিপ্রেজেন্টেটিভের উপকমিটিতে বক্তৃতা দেওয়ার সময় বৃহস্পতিবার এ মন্তব্য করেন অস্টিন।

পেন্টাগন প্রধান বলেন, ‘শি’র সফর এবং সেখানে কয়েকদিন থাকা আমার মনে হয় একটি অত্যন্ত উদ্বেগজনক বার্তা। এই সফর আসলে রাশিয়াকে সমর্থনের বার্তা পাঠায়।’

তিনি বলেন, ‘পেন্টাগন যদিও এমন কিছুর লক্ষণ দেখেনি, তবে পরিস্থিতি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য রাশিয়াকে যদি সামরিক সরঞ্জাম সরবরাহ করে চীন তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য খুবই উদ্বেগজনক।’

সতর্ক করে তিনি বলেন, ‘শি যদি মস্কোকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেন, তবে তা সংঘাতকে দীর্ঘায়িত করবে। এতে অবশ্যই বিরোধ বাড়বে, যা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে।’

তিনদিনের রাষ্ট্রীয় সফরে ২০ মার্চ রাশিয়া যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ায় সফরে করেন তিনি। সূত্র: আরটি 

/এসপি/
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
১৩৬ বছরে ‘বাংলার অক্সফোর্ড’, কীভাবে শুরু হয়েছিল যাত্রা?
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
পাঠদান থেকে আন্দোলন-সংগ্রাম, লাল ভবনে ১৫৩ বছরের ইতিহাস
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
কুকুরের আচরণ বুঝতে না পারলে যে ভুলটা করবেন!
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
আইরিশ ক্রীড়াবিদদের খোলা চিঠি, ‘ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট করুন’
সর্বাধিক পঠিত
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন