‘ঐতিহাসিক’ সফর শেষে মস্কো ছাড়লেন শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক
২২ মার্চ ২০২৩, ১৯:৪১আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৯:৪৮

রাশিয়ায় তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ দেশে ফিরে গেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার (২২ মার্চ) সকালে তিনি মস্কো ছাড়েন। এ খবর জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাস।

সোমবার  (২০ মার্চ) মস্কোয় সফরে আসেন শি জিনপিং। টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবার রাশিয়ায় সফরে করেন তিনি।

সোমবার ক্রেমলিনে অনানুষ্ঠানিক বৈঠকে করেন পুতিনের সঙ্গে। এই বৈঠক স্থায়ী হয় সাড়ে চার ঘণ্টা। পরে মঙ্গলবার সকালেও দুই নেতা বৈঠক করেন।

আরও পড়ুন:  চীনের পক্ষে নিরপেক্ষ মধ্যস্থতাকারী হওয়া অসম্ভব: যুক্তরাষ্ট্র

রাশিয়া ও  ইউক্রেন ইস্যুতেও শি জিনপিংয়ের সঙ্গে পুতিনের আলোচনা হয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ অবসানের ভিত্তি হতে পারে চীনের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা। কিয়েভ ও পশ্চিমারা যখন রাজি থাকবে তখন এই সমাধান সম্ভব। চীনা প্রেসিডেন্টের সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞা নিয়েও আলোচনা হয়েছে বলে উল্লেখ করেছেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন:  ইউক্রেনে যুদ্ধ অবসানের ভিত্তি হতে পারে চীনের শান্তি প্রস্তাব: পুতিন

এদিকে রাশিয়া সফর করা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন।

আরও পড়ুন:  ইউক্রেন ইস্যুতে ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে চীন: শি জিনপিং

মস্কোতে পুতিনের সঙ্গে সময় কাটানো এবং ঐতিহ্যবাহী আতিথেয়তা ও উষ্ণ অভ্যর্থনার জন্য খুব খুশি বলে উল্লেখ করেছেন শি জিনপিং।

/এলকে/
সম্পর্কিত
বুধবার থেকেই ইরানি এয়ারলাইন বন্ধ: যুক্তরাষ্ট্রের হুমকি
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী
বুধবার থেকেই ইরানি এয়ারলাইন বন্ধ: যুক্তরাষ্ট্রের হুমকি
বুধবার থেকেই ইরানি এয়ারলাইন বন্ধ: যুক্তরাষ্ট্রের হুমকি
মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ কর্মীকে আটক
মিছিলের প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে আ.লীগের ৭ কর্মীকে আটক
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
গ্যাস বদহজম এড়াতে সৌম্যার সকাল শুরু হয় যে খাবারে
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়