টেক্সাসে ট্রেনে আটকে পড়া ২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২৫ মার্চ ২০২৩, ১৭:০৬আপডেট : ২৫ মার্চ ২০২৩, ১৭:৪৭

জরুরি নম্বরে বেনামি একটি ফোনকলে টেক্সাস পুলিশ শুক্রবার একটি মালবাহী ট্রেন থামায়। ফোনে তাদের জানানো হয়েছিল, ট্রেনের ভেতর অসংখ্য অভিবাসী শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। পরে ট্রেন থেকে উদ্ধার করা হয় ১৫ অভিবাসীকে। তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করে পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে জরুরি ফোন কল পেয়ে ট্রেনটি থামায় তারা। তখন ওই এলাকার তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস।

রয়টার্সের খবরে বলা হয়, সান আন্তোনিও শহরের কাছে পূর্ব নিপ্পার কাছে ট্রেনটিকে থামানো হয়। এটি থেকে পুলিশ ১৫ অভিবাসীকে উদ্ধার করে, যাদের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।

তাদের পাঁচজনকে সান আন্তোনিওর একটি হাসপাতালে পাঠানো হয়, অন্য পাঁচজনকে চিকিৎসার জন্য এলাকার আরেকটি হাসপাতালে পাঠায় পুলিশ। তাদের অবস্থা জানা যায়নি। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের তদন্তকারীরা জানিয়েছেন, ফেডারেল তদন্তকারীরা মানব পাচারের সম্ভাবনা খতিয়ে দেখছেন। সূত্র: রয়টার্স 

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম