টর্নেডোতে বিপর্যস্ত মিসিসিপি, মৃত্যু বেড়ে ২৬

আন্তর্জাতিক ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৫:০৭আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৫:১৫

শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্য। শুক্রবার (২৪ মার্চ) রাতের টর্নেডোতে মিসিসিপি ও পাশের অ্যালাবামা রাজ্যে মৃত্যু বেড়ে হয়েছে ২৬। এ পরিস্থিতিতে মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার। টর্নেডো কবলিত অঞ্চলগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

শনিবার (২৫ মার্চ) মিসিসিপির টর্নেডো কবলিত সিলভার সিটি ও উইনোনা এলাকা পরিদর্শন করেন রাজ্যটির গভর্নর তাতে রিভেস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শোক প্রকাশ করে বলেন, ‘টর্নেডো কবলিত অঞ্চলে সাহায্যে সরকার যথাসাধ্য চেষ্টা করবে।’

মিসিসিপির পশ্চিমাঞ্চলীয় শহর রোলিং ফর্কের অবস্থা করুণ। শহরটির রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিধ্বস্ত গাড়ি। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে অঞ্চলটির বেশিরভাগ ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধ্বংসস্তূপে শিশুদের খেলনাসহ বিভিন্ন জিনিস চোখে পড়ে যা কয়েক ঘণ্টা আগেও সেখানে প্রাণের অস্তিত্ব থাকার প্রমাণ বহন করে।

মধ্যরাতে টর্নেডো আঘাত হানায় ঘুমের মধ্যে বুঝে কিছু বুঝে ওঠার আগেই তাণ্ডবের শিকার হয় অঞ্চলটির বাসিন্দারা। আচমকায় ঝড়ে দিশেহারা হয়ে পড়েন তারা।

বেঁচে থাকাকেই অলৌকিক ঘটনা হিসেবে বর্ণনা করছেন অঞ্চলটির বাসিন্দা ফ্রান্সিসকো ম্যাকনাইট। তিনি বলেন, ‘বাতাসের এমন বিকট শব্দ আগে কখনও শুনিনি, আর কখনও শুনতেও চাই না। বাথরুমের দুটি দেওয়াল ছাড়া টর্নেডোতে তার পুরো বাড়িই ধসে পড়েছে।

শক্তিশালী টর্নেডোটি মাত্র পাঁচ থেকে দশ মিনিটে এমন ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি

/এটি/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী