যুক্তরাষ্ট্রের স্কুলে গুলি

‘সাত অস্ত্রের মধ্যে হামলায় তিনটি ব্যবহার করেন হেল’

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৩, ০৩:০০ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ০৩:২২

যুক্তরাষ্ট্রের নাগরিক অড্রে হেলের বয়স ছিল ২৮। টেনেসি অঙ্গরাজ্যের নাশভিলের কোভনেন্ট স্কুলে ছয়জনকে গুলি করে হত্যা করেন হেল। পরে পুলিশের গুলিতে নিহত হন তিনি।  

২৮ বছরের হেল সাতটি অস্ত্র বৈধভাবে কিনেছিলেন। সোমবার স্কুলে হামলায় এগুলোর তিনটি ব্যবহার করেছিলেন তিনি।

মেট্রো ন্যাশভিল পুলিশ বিভাগের প্রধান জন ড্রেক বলেন, ‘অস্ত্রগুলো স্থানীয় পাঁচটি বন্দুকের দোকান থেকে কেনা হয়েছিল বৈধভাবেই’।

জন ড্রেক বলেন, ‘হেল নিজেকে ট্রান্সজেন্ডার দাবি করেছিল’।

রয়টার্স জানায়, ড্রেক এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা বারবার হামলাকারীকে নারী হিসেবে চিহ্নিত করে আসছিল। যদিও হেল একটি লিঙ্কডইন পেজে পুরুষ সর্বনাম ব্যবহার করেছেন।

ড্রেক বলেন, ‘তিনি মানসিক রোগের জন্য ডাক্তারের তত্ত্বাবধানে ছিলেন। তার বাবা-মাও স্বীকার করেছে যে তার কাছে অস্ত্র থাকা ঠিক না। তারা জানতেন, হেলের কাছে একটি অস্ত্র ছিল এবং সেটি তিনি বিক্রি করে দিয়েছিলেন। অস্ত্রগুলো আসলে বাড়ির আশেপাশে লুকিয়ে রাখা হয়েছিল।’

 

বন্দুকধারীর গুলিতে স্কুলের একটি ফটকের কাচ ভেঙে পড়েছে ছবি: রয়টার্স

 

সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ড্রেক বলেন, ‘হামলায় উদ্দেশ্য ছিল না। মনে হচ্ছে, শিক্ষার্থীদের এলোমেলোভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ঘটনার সময় সে কাউকে খুঁজছিল না।’

হেলের অল্প প্রশিক্ষণ থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ড্রেক।

স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ১৪ মিনিটে একটি ফোনকলে হামলার খবর পায় পুলিশ। ১০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় তারা।

কেন স্কুলটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল তা জানা যায়নি। পুলিশ বলছে, হেল এই স্কুলের ছাত্র ছিলেন। সূত্র: সিএনএন

/এসপি/
সম্পর্কিত
ভোটের আগে ট্রাম্পের প্রকাশ্য সমর্থন চেয়ে নেতানিয়াহুর আকুতি
৩০০ রুপির টিকিটে ১৩ হাজার জরিমানা দিলেন ভারতীয় দম্পতি
রাশিয়ার নতুন ‘ফিলিন’ ক্ষেপণাস্ত্র কী, কেন উদ্বিগ্ন ইউক্রেন?
সর্বশেষ খবর
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
বার্সেলোনাকে স্প্যানিশ লিগে প্রথম পরাজয়ের স্বাদ দিলো রিয়াল মাদ্রিদ
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
আওয়ামী লীগ নেতা বাড়িতে দাওয়াতে এসে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতাকর্মী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
চলন্ত বাসে নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, গাড়ির ৩ স্টাফের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন কারা
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
২৪ ঘণ্টার মধ্যে এমপি নাহিদ ইসলাম পদত্যাগ করবেন, আশা করেন রাশেদ খাঁন
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
ঋতুস্রাবের সময় বিজয়ের সেবাযত্নের প্রশংসায় রাশমিকা
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’-কমেন্ট কেন করেছিলেন, আদালতকে জানালেন সেই যুবক