মেক্সিকোর অভিবাসন বন্দিশিবিরে অগ্নিকাণ্ডে ৮ সন্দেহভাজন চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মার্চ ২০২৩, ১৪:২০আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১৪:২০

মেক্সিকোর অভিবাসন বন্দিশিবিরে অগ্নিকাণ্ডের তদন্তে ৮ জনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে।সোমবার (২৭ মার্চ) স্থানীয় সময় সকালে মেক্সিকোর মার্কিন সীমান্তবর্তী সিউদাদ জুয়ারেজ শহরের অভিবাসন বন্দিশিবিরে অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়।

সোমবারের এই অগ্নিকাণ্ডকে হত্যাকাণ্ড হিসেবে দেখছে দেশটির আইন শৃঙ্খলাবাহিনী। সন্দেহভাজনদের ৫ জনই সিউদাদ জুয়ারেজের নিরাপত্তা প্রহরীর কাজ করতো।মধ্য ও দক্ষিণ আমেরিকা থেকে যাওয়া অভিবাসীদের অগ্নিকাণ্ডের সময় মুক্ত না করার কারণে চাপের মুখে পড়েছে কর্তৃপক্ষ।

এ বিষয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর বলেন, ‘অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িতদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।’

কর্তৃপক্ষ জানায়, অগ্নিকাণ্ডের সময় শিবিরে ৬৮ জন অভিবাসী ছিলেন যাদের বেশিরভাগই গুয়েতেমালার নাগরিক। এছাড়া সেখানে কলম্বিয়া, ইকুয়েডর, এল সালভাদোর, হন্ডুরাস ও ভেনেজুয়েলার নাগরিকেরা ছিলেন।

আহতের সংখ্যা স্পষ্ট করে প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে ২৮ জনের মারাত্মক আহত হওয়ার খবর পাওয়া গেছে। টুইটারে প্রকাশিত বন্দিশিবিরের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, আগুন লাগার পরে মাত্র একজন কক্ষটির দরজা খোলার চেষ্টা করছিলেন, বাকি নিরাপত্তা রক্ষীরা আগুনের কারণে ভয়ে ছোটাছুটি করে স্থান ত্যাগ করে।

সূত্র: বিবিসি

/এটি/এএ/
সম্পর্কিত
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
সর্বশেষ খবর
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি