যুক্তরাষ্ট্রে এক রাতে ৪০ টর্নেডোর আঘাত, ৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ এপ্রিল ২০২৩, ১১:৫১আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১২:১০

যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে শুক্রবার (৩১ মার্চ) রাতে তাণ্ডব চালিয়েছে অন্তত ৪০টি টর্নেডো। এসব ঘটনায় এ পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সরকারের ঝড় পূর্বাভাস কেন্দ্রের বরাতে শনিবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

টর্নেডোতে ইলিনয়ের অ্যাপোলো থিয়েটারের ছাদ ধসে মৃত্যু হয় এক জনের। সেখানে উপস্থিত ২৬০ জনের অনেকেই গুরুতর আহত হন। তাদের মধ্যে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিস্থিতি বিবেচনায় মিসৌরি ও আরকানসাস রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রাজ্য দুটিতে টর্নেডোর কারনে হাজারেরও বেশি বাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে । টর্নেডোর তাণ্ডবে আরকানসাস রাজ্যের অন্তত ২৮ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আরকানসাসে ২ জনের মৃত্যুর খবর জানিয়েছেন রাজ্যটির গভর্নর সারাহ হুকাবে।   

টেনেসিসহ আরও দুইটি রাজ্যে টর্নেডোর আঘাতে ঘরবাড়ি ও রাস্তাঘাটের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়েছে টর্নেডো কবলিত অঞ্চলগুলো।

মিসিসিপিতে ভয়াবহ টর্নেডো আঘাত হানার এক সপ্তাহ পর এক রাতে অন্তত ৪০টি টর্নেডো আঘাত হানলো যুক্তরাষ্ট্রের ৬ রাজ্যে। গত সপ্তাহে মিসিসিপির টর্নেডোতে অন্তত ২৬ জনের মৃত্যু হয়। শুক্রবার মিসিসিপির টর্নেডো কবলিত অঞ্চল পরিদর্শনে যান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সূত্র: বিবিসি

/এটি/এসপি/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী