কানাডায় ইসলামবিদ্বেষ নিয়ে মুসলিম নেতার উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল ২০২৩, ২০:১৭ আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০:১৭

কানাডায় ক্রমবর্ধমান ইসলামবিদ্বেষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির ওন্টারিও প্রদেশের মারখাম শহরের ইসলামিক সোসাইটির প্রেসিডেন্ট কাসির নাসির খান। ওন্টারিও প্রদেশের একটি মসজিদের সামনে রবিবারের (৯ এপ্রিল) ঘটনার পর এমন উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রবিবার দেশটির ওন্টারিও প্রদেশের একটি মসজিদের সামনে মুসলিমদের হুমকি দেয় এক ব্যক্তি। টরোন্টো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরের সেই মসজিদ থেকে বের হওয়া মুসলিমদের গাড়ি চাপা দেওয়ারও চেষ্টা করে সেই ব্যক্তি। স্থানীয় সময় সকাল ৭ টায় ঘটে ঘটনাটি।

সাংবাদিকদের নাসির খান বলেন, ‘মসজিদ জ্বালিয়ে দেওয়ার হুমকির পাশাপাশি মহানবী (সা.) এর সম্পর্কে নানাধরনের আজেবাজে কথা বলে সে। তবে সবচেয়ে ভয়াবহ বিষয় হলো, মুসল্লিদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার চেষ্টা চালায় সেই ব্যক্তি। তার কর্মকাণ্ডে ইসলাম বিদ্বেষ স্পষ্টভাবে প্রকাশ পায়।’

বিষয়টি নিয়ে তিনি আরও বলেন, ‘কানাডার মুসলিমদের উদ্বিগ্ন থাকার কারণ রয়েছে। এছাড়া কুইবেক শহরের ঘটনা অথবা লন্ডনে পুরো একটি মুসলিম পরিবারকে ট্রাক চাপা দিয়ে হত্যার দিকে তাকালেই মুসলিম সম্প্রদায়ের ভীতির কারণ বোঝা যায়।’

২০১৭ সালে কানাডার কুইবেক শহরের একটি মসজিদে ৬ জন মুসলিমকে গুলি করে হত্যা করে এক ব্যক্তি। ঘটনাটির পর মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় তখন।

২০২০ সালেও টরোন্টোতে মসজিদের একজন নিরাপত্তারক্ষীর পুরো পরিবারকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেলার চেষ্টা করে এক ব্যক্তি। পরিবারটির ৪ সদস্য ঘটনাস্থলেই মারা যায়, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয় একজন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক বিবৃতিতে বলেন, ‘কানাডার অন্যতম বড় শক্তি হলো মানব বৈচিত্র। তবে ইসলামবিদ্বেষের শিকার হচ্ছেন অনেক মুসলিম। বিষয়টিতে পরিবর্তন আনতে হবে। ধর্মীয় বিশ্বাসের কারণে কেউ বিদ্বেষের শিকার হওয়া কাম্য নয়।’

সাম্প্রতিক এই ঘটনায় মুসলিমদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটির বিরোধী দল নিউ ডেমোক্র্যাটিক পার্টিও।

সূত্র: আল জাজিরা

/এটি/এএ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় নয় মাসে ৩৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেফতার
জাপানে নারী হত্যায় মার্কিন মেরিন সেনা গ্রেফতার
হুথিদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা ইয়েমেন সরকারের
সর্বশেষ খবর
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য নতুন একাডেমি প্রতিষ্ঠার উদ্যোগ ইউজিসির
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
হামলার ঘটনায় মামলার আশ্বাসে কর্মসূচি থেকে ফিরলেন সাংবাদিকরা
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
ইসলামী ব্যাংক হাসপাতালে রোগীর স্বজন ও সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
যুক্তরাষ্ট্রে স্কলারশিপ বাড়ানো নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে মাহদী আমিনের বৈঠক
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের