মানব দেহাবশেষসহ টাইটানের ধ্বংসাবশেষ নেওয়া হলো কানাডার উপকূলে

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২৩, ১৩:২৩আপডেট : ২৯ জুন ২০২৩, ১৪:৪৬

দুর্ঘটনার প্রায় ১০ দিন পর নিখোঁজ টাইটানের ধ্বংসাবশেষ উদ্ধার করে কানাডার উপকূলে আনা হয়েছে। বুধবার (২৮ জুন) উপকূলে আনা সাবমেরিনটির ধ্বংসাবশেষের সঙ্গে মৃতদের কিছু দেহাবশেষ উদ্ধার করা গেছে বলে ধারণা করা হচ্ছে। মার্কিন কোস্ট গার্ডের বরাতে বৃহস্পতিবার রয়টার্স এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে কোস্ট গার্ড জানিয়েছে, ‘সাবধানতার সঙ্গে উদ্ধার করা মানুষের দেহাবশেষ নিয়ে পরীক্ষা করবেন মার্কিন মেডিক্যাল বিশেষজ্ঞরা।’ এছাড়া টাইটান ধ্বংসাবশেষের ওপর সমুদ্র তদন্ত বোর্ড পরীক্ষা চালাবে বলে জানিয়েছে কোস্ট গার্ড। তবে উদ্ধারকৃত এসব অংশ নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।

কানাডিয়ান ব্রডকাস্ট কর্পের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, টাইটানের জানালা ও সামনের নাকের মতো অংশটি উদ্ধার করা গেছে। বাকি ছিন্নভিন্ন অংশগুলো একটি সাদা টার্পে মোড়ানো ছিল।

আটলান্টিক মহাসাগরের গভীরে ঐতিহাসিক টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে গিয়ে রবিবার (১৮ জুন) পাঁচ পর্যটকসহ হারিয়ে যায় সাবমেরিন ‘টাইটান’। যাত্রা শুরুর একঘণ্টা ৪৫ মিনিট পরই পানির ওপরে থাকা মূল জাহাজের সঙ্গে ডুবোযানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে, সমুদ্রের তলদেশে পানির প্রবল চাপে বিস্ফোরিত হয়েছে টাইটান। কানাডার জাহাজ হরিজন আর্কটিকের মাধ্যমে দেশটির নিউফাউন্ডল্যান্ড উপকূলে ধ্বংসাবশেষ নিয়ে যাওয়া হয়। সূত্র: রয়টার্স

/এটি/এএ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের