মার্কিন নৌবাহিনীর নেতৃত্বে প্রথম কোনো নারীকে মনোনয়ন দিচ্ছেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
২২ জুলাই ২০২৩, ১৩:৩০আপডেট : ২২ জুলাই ২০২৩, ১৩:৩০

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান পদে অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তিকে মনোনয়ন দিতে যাচ্ছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মনোনয়ন চূড়ান্ত হলে লিসায় হবেন মার্কিন ইতিহাসে প্রথম নারী নৌপ্রধান। পাশাপাশি যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের দায়িত্ব পালনকারী প্রথম নারী হবেন তিনি। মার্কিন সিনেটে এ নিয়োগের অনুমোদনের অপেক্ষা এখন।

শুক্রবার এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘একজন কমিশন্ড অফিসার হিসেবে লিসা ৩৮ বছর ধরে আমাদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এখন তিনি নৌবাহিনীর উপপ্রধান পদে আছেন। মার্কিন নৌবাহিনীর ইতিহাসে চার তারকা অ্যাডমিরালের ব্যাজ অর্জনকারী দ্বিতীয় নারী তিনি।’

বাইডেন বলেন, ‘লিসার নিয়োগ চূড়ান্ত হলে তিনি নতুন ইতিহাস গড়বেন। কারণ তিনি মার্কিন নৌবাহিনীর প্রথম নারী প্রধান হওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে প্রথম নারী জয়েন্ট চিফস অব স্টাফ হবেন।’

এক বছর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে মার্কিন নৌবাহিনীর উপপ্রধান হন লিসা। ইউরোপ ও আফ্রিকায় মার্কিন নৌবাহিনীর ডেপুটি কমান্ডার হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

বর্তমান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাইক গিলডে আগস্টে তার চার বছরের মেয়াদ শেষ করবেন। তার স্থলাভিষিক্ত হতে পারেন অ্যাডমিরাল লিসা।

সূত্র: বিবিসি 

/এসপি/
সম্পর্কিত
চার বছর পর গম রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহার ভারতের, বাংলাদেশের লাভ কোথায়?
২০ বছরের সাজায় এখন পর্যন্ত ১৭ বার জেল থেকে বের হলেন রাম রহিম
বিদ্রোহী শিবির ঘুরে আবারও মমতার কাছে ফিরলেন কাসেম সিদ্দিকী
সর্বশেষ খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার ফুটবলারদের বিদ্রোহ
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
চার বছর পর শুরু হলো শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে দেশজুড়ে র‍্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা 
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
‘আলোচনায় নিজ দেশে যাওয়া সম্ভব না হলে, অস্ত্র ধরতে প্রস্তুত রোহিঙ্গারা’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ