মেক্সিকো সীমান্তের একাংশে দেয়াল তৈরির অনুমোদন দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক
০৫ অক্টোবর ২০২৩, ১৬:১৮আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১৬:১৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মেক্সিকো সীমান্তের একটি অংশে দেয়াল তৈরির অনুমোদন দিয়েছেন। অভিবাসীদের অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় তা ঠেকানোর উদ্যোগ হিসেবে টেক্সাসের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে এই দেয়াল নির্মাণ করা হবে। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা  হয়েছে, মেক্সিকো সীমান্তের স্টার কাউন্টি এলাকায় প্রায় ২০ মাইল দেয়াল নির্মাণ করা হবে। এই এলাকায় অবৈধ অনুপ্রবেশের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল  সীমান্তে দেয়াল নির্মাণ। ডেমোক্র্যাটরা এই উদ্যোগের তীব্র বিরোধিতা করেছিল। ২০২০ সালে  বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি নির্বাচিত হলে আরও এক ফুট দেয়াল নির্মাণ করা হবে না। কিন্তু অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়া মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তা প্রেসিডেন্টের জন্য ঝুঁকিপূর্ণ ইস্যু হয়ে ওঠে।

সরকারি তথ্য অনুসারে,  চলতি বছর এখন পর্যন্ত ২ লাখ ৪৫ হাজারের বেশি মানুষ অনুপ্রবেশ করেছেন। সেপ্টেম্বরে এই সংখ্যা সর্বোচ্চ হতে পারে ধারণা করা হচ্ছে। একাধিক মার্কিন শহরে এই অনুপ্রবেশের প্রভাব পড়ছে।

হোমল্যান্ড সিকিউরিটির সেক্রেটারি অবৈধ প্রবেশ ঠেকাতে দেয়ালের একাংশ নির্মাণকে জরুরি প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী