মুদ্রা নিক্ষেপে নির্বাচিত হলেন মেয়র!

আন্তর্জাতিক ডেস্ক
২০ নভেম্বর ২০২৩, ১০:৩০আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ১০:৩০

মুদ্রা নিক্ষেপ বা কয়েন টসের মাধ্যমে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-মধ্যাঞ্চলীয় নর্থ ক্যারোলাইনার একটি শহরের মেয়র। শুক্রবার ইউনিয়ন কাউন্টি নির্বাচন বোর্ড সভায় এই টস হয়। দুই প্রতিদ্বন্দ্বী সমান ভোট পাওয়ায় এই পদ্ধতিতে মেয়র নির্বাচনের এই ব্যবস্থা করেছে নির্বাচন বোর্ড। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে থেকে জানা গেছে, মনরোর মেয়র হওয়ার দৌড়ে রবার্ট বার্নস ও বব ইয়ানাসেক প্রত্যেকে ৯৭০ ভোট পেয়েছেন। ৭ নভেম্বরের নির্বাচনের ব্যালটে পাঁচজন মেয়র প্রার্থী ছিলেন। নির্বাচনে দুজন সমান ভোট পেলে কয়েন টসের ব্যবস্থা করা হয়। তাতে জয়ী হয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বার্নস। মেরিয়ন হলওয়ের স্থলাভিষিক্ত হবেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউনিয়ন কাউন্টি নির্বাচন বোর্ড সভায় পুনরায় তাদের ভোট গণনা করা হয়েছে। আইনে বলা আছে, ভোটের ফলাফল সমান হলে বিকল্প উপায়ে ফলাফল নির্ধারণ করা যেতে পারে।

কয়েন টসে বিজয় লাভের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বার্নস বলেন, এটি দারুণ হয়েছে। নিশ্চয়ই এই বিজয়ে সৃষ্টিকর্তার হাত ছিল।

হেরে সমর্থকদের সান্ত্বনা দিয়েছেন সাবেক শার্লট-মেকলেনবার্গ পুলিশ কর্মকর্তা ইয়ানাসেক।

/এসএইচএম/
সম্পর্কিত
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী