ফোর্বসের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও শেখ হাসিনা

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১৬:৩৭আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ১১:৪৪

বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন শেখ হাসিনা। এই তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন তিনি। মঙ্গলবার (৫ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করেছে অর্থ ও বাণিজ্য বিষয়ক মার্কিন সাময়িকী ফোর্বস।

বিশ্বজুড়ে রাজনীতি, মানবসেবা, ব্যবসা-বাণিজ্য, গণমাধ্যম, অর্থনীতি ও প্রযুক্তি খাতে নেতৃস্থানীয় ভূমিকা পালনকারী প্রভাবশালী নারীদের মধ্য থেকে ১০০ জনকে নিয়ে প্রতি বছর এই তালিকা প্রকাশ করে ফোর্বস। ২০০৪ সাল থেকে নিয়মিত এই তালিকা প্রকাশ করে আসছে তারা।

শেখ হাসিনা সম্পর্কে ফোর্বস বলেছে, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা ওয়াজেদ। বর্তমানে চতুর্থ মেয়াদে দায়িত্ব পালন করছেন। এছাড়া, বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে থাকা নারী সরকার প্রধানও তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ৫ম মেয়াদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন হাসিনা।

চলতি বছর ফোর্বসের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন। এরপরই  দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ড। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস রয়েছেন তৃতীয় স্থানে।

এছাড়া, এ তালিকার চতুর্থ  ও পঞ্চম অবস্থানে রয়েছেন যথাক্রমে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি  এবং  বিশ্বখ্যাত গায়িকা টেইলর সুইফট।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান