গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩০

গণহত্যার দায়ে এল সালভাদরের সাবেক প্রেসিডেন্ট আলফ্রেডো ক্রিস্টিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন দেশটির আদালত। শনিবার (২৩ ডিসেম্বর) তাকে গ্রেফতারের আদেশ দেওয়া হয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মামলার সঙ্গে যুক্ত একটি সূত্র জানিয়েছে, ১৯৮১ সালে গৃহযুদ্ধের সময় প্রায় এক হাজার মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া তার চার সহযোগীকেও গ্রেফতারের আদেশ দিয়েছে আদালত।

আদালতের রেজোলিউশন অনুসারে আইনজীবী আলেজান্দ্রো দিয়াজ এএফপিকে বলেন, ১৯৮১ সালের হত্যাকাণ্ডের পরে ক্রিশ্চিয়ানিকে ‘অস্থায়ীভাবে আটক’ করা হয়েছিল। কিন্তু পরে সাধারণ ক্ষমা চেয়ে জেল থেকে বেরিয়ে যান তিনি।

যারা গণহত্যার জন্য দায়ী ও যারা এই ঘটনার তদন্তকারীদেরকে বাধা দিয়েছে তাদের বিচার চেয়ে দিয়াজ বলেন, আমরা অপরাধীদের বিচার দেখতে চাই।

২০২২ সালের মার্চ মাসে ছয় ক্যাথলিক যাজক ও অন্য দুজনকে হত্যা পরিকল্পনার অভিযোগে ক্রিস্টিয়ানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল এক বিচারক।

প্রতিবেদন থেকে জানা গেছে, লাতিন আমেরিকার বৃহত্তম দেশ এল সালভাদরে ১৯৮০-১৯৯২ সালে গৃহযুদ্ধ সংঘটিত হয়েছিল। জানা গেছে, ১৯৮১ সালের ৯ থেকে ১৩ ডিসেম্বরে মার্কিন-প্রশিক্ষিত আটলাকাটল কাউন্টার ইনসারজেন্সি ব্যাটালিয়নের নেতৃত্বে সালভাদোরান সেনাবাহিনী অভিযান চালায়। সেই ঘটনায় প্রায় ৭৫ হাজার মানুষ মারা যান। অন্তত সাত হাজার মানুষ নিখোঁজ হন।

/এসএইচএম/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের