ইসরায়েলের জন্য মার্কিন সহায়তা প্যাকেজে যা যা রয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
২১ এপ্রিল ২০২৪, ১৭:২৭আপডেট : ২১ এপ্রিল ২০২৪, ১৭:২৭

বিদেশে সহায়তার জন্য ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের একটি প্যাকেজ বিল পাস করেছে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভস। সেই সহায়তা প্যাকেজে ইসরায়েলের জন্য বরাদ্দ রেখেছে ২৬.৩৮ বিলিয়ন ডলার।  ইসরায়েলকে সহায়তা করার জন্য কোন কোন খাতে কত বরাদ্দ রাখা হয়েছে, তা তুলে ধরেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র এ রকেট প্রতিরক্ষা ব্যবস্থা পুনরায় সচল এবং প্রসারিত করতে ৫.২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে যুক্তরাষ্ট্র। উন্নত অস্ত্র সিস্টেম কেনার জন্য ৩.৫ বিলিয়ন।

এছাড়া, অস্ত্র উৎপাদন বাড়াতে এক বিলিয়ন সহায়তা দিয়েছে। ইসরায়েলের অন্যান্য সরবরাহ ও পরিষেবার জন্য ৪.৪ বিলিয়ন ডলার। এমনকি মানবিক সহায়তায় জন্য ৯.২ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ দিয়েছে পশ্চিমা দেশটি।

মানবিক সহায়তার জন্য তহবিল বরাদ্দ করা সত্ত্বেও বিলটিতে বলা হয়েছে, ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা (ইউএনআরডব্লিউএ)-এর জন্য অর্থায়ন নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। ৭ অক্টোবরের হামলায় সংস্থাটির কর্মীদের জড়িত থাকার অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে, রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনের জন্যও ৬১ বিলিয়ন ডলারের নতুন সামরিক সাহায্য দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের