মন্ট্রিয়ল নির্বাচনে পরাজয়ের পর চাপের মুখে ট্রুডো

আন্তর্জাতিক ডেস্ক
১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৪আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৪

কানাডার ক্ষমতাসীন লিবারেল দল মন্ট্রিয়লে একটি আসনে পরাজয়ের মুখোমুখি হয়েছে। এর ফলে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপর পদত্যাগের চাপ বাড়তে পারে। মঙ্গলবার অনুষ্ঠিত ভোটে দলটির প্রার্থী হেরেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

কানাডার নির্বাচন কমিশন জানিয়েছে, লা সাল-এমার্ড-ভারডুন আসনে শতভাগ ভোট গণনার পর ব্লক কুইবেকের প্রার্থী লুই-ফিলিপ সোভে লিবারেল প্রার্থী লরা পালেস্তিনিকে খুব সামান্য ব্যবধানে পরাজিত করেছেন। ব্লক কুইবেকের প্রার্থী ২৮ শতাংশ ভোট পেয়েছেন, যেখানে লিবারেল প্রার্থী ২৭ দশমিক ২ শতাংশ ভোটে পিছিয়ে আছেন। নতুন ডেমোক্র্যাটিক পার্টি (এনডিপি) প্রার্থী ২৬ দশমিক ১ শতাংশ ভোট পেয়েছেন।

এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল একজন লিবারেল আইনপ্রণেতার পদত্যাগের পর। ট্রুডো দাবি করেছেন, তিনি ২০২৫ সালের অক্টোবরের মধ্যে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে দলকে নেতৃত্ব দেবেন। তবে কিছু লিবারেল সংসদ সদস্য নেতৃত্বে পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

কুইবেকের এক লিবারেল এমপি আলেকজান্দ্রা মেন্ডেস সম্প্রতি বলেছেন, তার নির্বাচনি এলাকার অনেক মানুষ ট্রুডোর পদত্যাগ চাচ্ছেন।

২০২১ সালের সাধারণ নির্বাচনে লিবারেল দল মন্ট্রিয়ল আসনে ৪৩ শতাংশ ভোট পেয়েছিল। যেখানে ব্লক কুইবেকের ২২ শতাংশ এবং এনডিপি ১৯ শতাংশ ভোটে পিছিয়ে ছিল। কিন্তু সাম্প্রতিক জনমত জরিপে ধারণা করা হচ্ছে যে, পরবর্তী ফেডারেল নির্বাচনে ডানপন্থি কনজারভেটিভ দল লিবারেলদের বড় ব্যবধানে পরাজিত করতে পারে।

একটি সাম্প্রতিক জরিপ অনুযায়ী, কনজারভেটিভদের জনপ্রিয়তা ৪৫ শতাংশে পৌঁছেছে, যেখানে লিবারেলরা ২৫ শতাংশ সমর্থন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

ভোটাররা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আবাসন সংকটের মুখোমুখি হওয়ার ফলে ট্রুডোর জনপ্রিয়তা কমছে। কনজারভেটিভ নেতা পিয়েরে পলিয়েভ্র প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি আবাসন সংকটের সমাধান না হওয়া পর্যন্ত অভিবাসন সীমা নির্ধারণ করবেন এবং ফেডারেল কার্বন ট্যাক্স বাতিল করবেন।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী