ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির পারমাণবিক চুক্তি বাতিল: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুলাই ২০২৬, ২৩:৩২আপডেট : ২৪ জুলাই ২০২৬, ২৩:৩২

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি বাতিল বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তি-তে সৌদি আরব যোগ দিলেই কেবল এই চুক্তি কার্যকর হবে বলে বৃহস্পতিবার জানান তিনি। তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথ তৈরি ছাড়া দীর্ঘদিন ধরেই এই চুক্তিতে সই করতে অস্বীকৃতি জানিয়ে আসছে রিয়াদ।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট জানান, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ না দিলে পারমাণবিক চুক্তি বাতিল বলে গণ্য হবে।

এর আগে বুধবার দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়, যার মাধ্যমে সৌদি আরব মার্কিন প্রযুক্তি ব্যবহার করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও পারমাণবিক চুল্লি তৈরির সুযোগ পায়।

বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, বেসামরিক ব্যবহারের জন্য এ পারমাণবিক সুবিধা অনুমোদিত হবে, তবে তা পুরোপুরি সৌদি আরবের আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার ওপর নির্ভর করছে।

ট্রাম্পের এই শর্তকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বলা হয়েছে, সৌদি আরব আব্রাহাম চুক্তিতে যোগ দিলে তা মধ্যপ্রাচ্যে শান্তির জন্য একটি ঐতিহাসিক অগ্রগতি হবে।

এদিকে মার্কিন কংগ্রেস পর্যালোচনা ও দুই বছরের সম্ভাব্যতা যাচাইয়ের পর চুক্তিটি চূড়ান্ত হওয়ার কথা। হোয়াইট হাউস জানিয়েছে, তারা চুক্তিটি চূড়ান্ত করতে এবং সৌদি আরবকে আব্রাহাম চুক্তিতে অন্তর্ভুক্ত করতে আলোচনা চালিয়ে যাবে।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
সৌদি আরবে তিন বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক
ইরান যুদ্ধে জড়ানো নিয়ে চীন-রাশিয়াকে ট্রাম্পের হুঁশিয়ারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
‘সংসার চালানো দূরের কথা, জমার টাকাই উঠছে না’: গ্যাসের অভাবে অটোচালকদের হাহাকার 
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে কেন পদত্যাগ করতে হলো
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
রংপুরে 'বুদ্ধির মুক্তি আন্দোলনের শতবর্ষ' উদ্‌যাপন 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪২৮, মামলা ৫০
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
অবশেষে আলোচিত সেই প্রকৌশলী দম্পতিকে দুই সিটিতে বদলি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি