ট্রাম্পের ক্ষমতা কমাতে চায় ডেমোক্র্যাটরা

আন্তর্জাতিক ডেস্ক
১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ১৭:৩৯

দীর্ঘদিনের মার্কিন মিত্র দেশ ওমানকে ‘বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি দেওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ করার ক্ষমতা খর্ব করতে নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট সদস্যরা।

ট্রাম্পের হুমকির পর ডেমোক্র্যাট প্রতিনিধি রো খান্না রসিকতা করে বলেছেন, যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আমাদের হয়তো বাকি ১৯২টি দেশের জন্যই যুদ্ধ ক্ষমতার প্রস্তাব ফাইল করতে হবে।

সিনেটর টিম কেইন এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, আগামী মাসে সিনেট অধিবেশন শুরু হলেই তিনি ওমান সংক্রান্ত যুদ্ধ ক্ষমতার প্রস্তাব উত্থাপন করবেন। কেইন উল্লেখ করেন, ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দৃঢ় কূটনৈতিক সম্পর্ক ও মুক্ত বাণিজ্য চুক্তি রয়েছে। ট্রাম্পের এমন হুমকি রাশিয়া ও চীনের মতো আসল শত্রুদের সুবিধাই করে দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে কয়েকজন রিপাবলিকান সহকর্মীও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দিয়ে ক্ষমতার মোহে অন্ধ প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের ওপর আর কোনও ক্ষতি করা থেকে থামাবেন।

হোয়াইট হাউসের মুখপাত্র অ্যানা কেলি এসব পদক্ষেপের জবাবে বলেছেন, পারমাণবিক ইরানের বিপদ নিয়ে বিশ্বরাজনীতিকরা বহু দশক ধরে শুধু কথাই বলেছেন। কেবল প্রেসিডেন্ট ট্রাম্পের সাহস রয়েছে সরাসরি এই জাতীয় নিরাপত্তা হুমকির মুখোমুখি হওয়ার। তিনি আরও জানান, যুদ্ধ ও আলোচনার পুরো প্রক্রিয়ায় প্রশাসন কংগ্রেসের সঙ্গে স্বচ্ছতা বজায় রেখেছে এবং অন্তত ৩০টির বেশি দ্বিপাক্ষিক ব্রিফিং দেওয়া হয়েছে।

ট্রাম্প ওমানকে এই হুমকি দেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে। তিনি বলেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে ওমান যদি কোনও বাধা সৃষ্টি করে, তবে আমরা তাদের ওপর বোমা মেরে গুঁড়িয়ে দেব।

পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ওমানের আচরণ তার ভালো লাগেনি, তবে অন্য সব কিছুর মতোই তাদের সহজেই সামলে নেওয়া যাবে।

সূত্র: অ্যাক্সিওস

/এএ/
সম্পর্কিত
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
৮ বছরের শিশুর পোশাক নিয়ে আপত্তি, পুনে কেল্লায় দুই ঘণ্টা ধরে পর্যটকদের পেটালো স্থানীয়রা
প্রেমিককে খুন করে ট্রাকে আগুন, দুর্ঘটনা সাজিয়েও শেষরক্ষা হলো না
সর্বশেষ খবর
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ঈদে মিলাদুন্নবীতে থাকছে যেসব আয়োজন
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণে জোরালো অভিযানে ডিএমপি
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
সিরিয়ায় ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের ক্ষোভ, নতুন উত্তেজনা
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
নতুন বিমানবন্দর বা টার্মিনাল চালু হলে পুরোনো বিমানবন্দরের কী হয়
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
আস্ত খাসি না দেওয়ায় বর বললেন ‘তুই বিয়ে কর’, বিয়ে না দিয়ে বের করে দিলেন কনের বাবা
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক
ছুটির দিনে ঘুরতে বের হয়েছিলেন, ধরে পিটিয়ে মেরে ফেললো একদল লোক