২য় বিশ্বযুদ্ধের দাসদের ক্ষতিপূরণে জাপানি কোম্পানিকে দ.কোরীয় আদালতের নির্দেশ

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪২আপডেট : ৩০ অক্টোবর ২০১৮, ১৮:৪৬

দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চার কোরীয় নাগরিককে দাস হিসেবে কাজে বাধ্য করার জন্য জাপানের একটি কোম্পানিকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জাপানি সম্রাটের সেনাবাহিনী কোরীয় উপসাগর দখল করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

২য় বিশ্বযুদ্ধের দাসদের ক্ষতিপূরণে জাপানি কোম্পানিকে দ.কোরীয় আদালতের নির্দেশ

আদালত মামলাকারী চারজনের প্রত্যেককে ১ মিলিয়ন ওন (৮৭,৭০০ ডলার) ক্ষতিপূরণ দিতে নিপ্পন স্টিল অ্যান্ড সুমিটমো মেটাল কর্পোরেশনকে নির্দেশ দিয়েছেন।

এই মামলার একমাত্র জীবিত বিবাদী ৯৮ বছরের লি চুন আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন। অন্য তিন বিবাদী বেঁচে থাকা দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি।

জাপান ও দক্ষিণ কোরিয়ার বিরোধিতাপূর্ণ ইতিহাস রয়েছে। ১৯১০ থেকে ১৯৪৫ পর্যন্ত কোরীয় উপসাগরীয় অঞ্চল দখল করে ৩৫ বছর শাসন করে জাপান। এই সময় কোরীয়, চীনা ও ফিলিপাইনি নারীদের জোর করে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়।

মঙ্গলবার নিপ্পন স্টিল আদালতের রায়কে গভীর দুঃখজনক বলে মন্তব্য করেছে এবং জানিয়েছে রায়টি সতর্কভাবে পর্যালোচনা করা হবে। জাপান সরকারের প্রতিক্রিয়াও তারা নজরে রাখবে বলে জানিয়েছে কোম্পানিটি।

জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দক্ষিণ কোরীয় রাষ্ট্রদূতকে তলব করবে।

ক্ষতিপূরণ ও অপরিশোধিত মজুরির জন্য ২০১৫ সালে চার বিবাদী মামলাটি দায়ের করেছিলেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী