জাপান সাগরে মার্কিন গুপ্তচর বিমান শনাক্ত করলো রাশিয়া

বিদেশ ডেস্ক
১২ জুলাই ২০২০, ২০:৩৬আপডেট : ১২ জুলাই ২০২০, ২১:৫১

জাপান সাগরে যুক্তরাষ্ট্রের একটি গুপ্তচর বিমান শনাক্ত করেছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, শনিবার রাশিয়ার আকাশসীমা নিয়ন্ত্রণ ব্যবস্থা জাপান সাগরের আন্তর্জাতিক জলসীমা থেকে রুশ সীমান্তের দিকে উড়ে আসা বিমানটি শনাক্ত করেছে। চীনের বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানিয়েছে।

জাপান সাগরে মার্কিন গুপ্তচর বিমান শনাক্ত করলো রাশিয়া

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ান এসইউ-৩৫ এবং মিগ-৩১বিএম যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের বিমানটি শনাক্ত করে এবং নিরাপদ দূরত্বে থেকে রুশ সীমান্ত থেকে বিমানটি তাড়িয়ে দেয়। আন্তর্জাতিক জলসীমা ব্যবহারে তাদের যুদ্ধবিমান কড়াকড়িভাবে আইন মেনে চলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস জানায়, মার্কিন গুপ্তচর বিমানটি শনাক্তের ফলে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা বাড়তে পারে। ঘটনাটি জাপান সাগরের এমন স্থানে ঘটেছে, যেখান থেকে মাত্র কয়েক মাইল দূরে রাশিয়া ও চীনের সীমান্ত। অপর দুই পরাশক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক ও রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ার সময় এ ঘটনা ঘটলো।

মার্কিন বিমানবাহিনীর বোয়িং আরসি-১৩৫ হলো দেশটির গোয়েন্দা সংস্থার জন্য তথ্য সংগ্রহের টপ সিক্রেট পর্যবেক্ষণ বিমান।

খবরে বলা হয়েছে, মার্কিন গুপ্তচর বিমান জাপান সাগরে কেমন মিশনে ছিল তা স্পষ্ট নয় এবং এর কর্মকাণ্ডের সঙ্গে রাশিয়া ও চীন জড়িত কিনা তাও জানা যায়নি।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের