ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত: ইমরান খান

বিদেশ ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৫ আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬

জাতিসংঘে দেওয়া এক ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, ভারতের হিন্দুত্ববাদী সরকার ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। একই সঙ্গে তিনি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলে নয়া দিল্লির সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইসলামবিদ্বেষকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত: ইমরান খান

শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে দেওয়া ভাষণে ইমরান খান বলেছেন, ভারতে ইসলামবিদ্বেষ বিরাজ করছে এবং এতে করে প্রায় ২০ কোটি মুসলমানের জীবন হুমকির মুখে পড়েছে।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বলেন, আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিশ্বের এখন একটি দেশ ভারত ইসলামবিদ্বেষকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিচ্ছে। এর পেছনে কারণ হলো দুর্ভাগ্যজনকভাবে ভারত এখন আরএসএস এর আদর্শ দ্বারা শাসিত হচ্ছে।

তিনি আরও বলেন, তারা মনে করে ভারত শুধু হিন্দুদের এবং অন্য ধর্মের মানুষেরা তাদের সমমর্যাদার নাগরিক নন।

গত বছর আগস্টে জম্মু-কাশ্মিরের বিশেষ অধিকার বাতিলে নরেন্দ্র মোদির সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ইমরান খান। তিনি বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে জম্মু-কাশ্মির বিরোধের মীমাংসা না হলে দক্ষিণ এশিয়ায় কোনও দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা আসবে না। 

/এএ/
সম্পর্কিত
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
বন্যায় বিপর্যস্ত ব্যাংকক, সব জেলায় দুর্যোগ ঘোষণা
সর্বশেষ খবর
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
নিম্নমানের বই সরবরাহে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি: শিক্ষামন্ত্রী
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
জুনের তুলনায় সেপ্টেম্বরে ১৫ গুণ রোগী, ডেঙ্গু পরিস্থিতি কোন দিকে যাচ্ছে
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
সহজ ৫ মেকআপ কৌশলে মুখে ফিরবে তারুণ্যের আভা
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
ফ্লাইদুবাইয়ের যাত্রীদের বাঁচাতে জীবনের ঝুঁকি, আহত ক্যাপ্টেনকে নিয়ে কী বললেন শাহরুখ
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
‘দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা’
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন