ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

বিদেশ ডেস্ক
২৮ সেপ্টেম্বর ২০২০, ২০:২১আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ২১:০৫

করোনাভাইরাস মহামারিতে এমনিতেই বিপর্যস্ত ভারতে আরেকটি চীনা ভাইরাস রোগ ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর বিজ্ঞানীরা জানিয়েছেন, ভারতে তারা আরেকটি চীনা ভাইরাস শনাক্ত করেছেন। ক্যাট কিউ ভাইরাস বা সিকিউভি নামের ভাইরাস দেশটিতে রোগ ছড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।

ভারতে আরেকটি চীনা ভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কা

খবরে বলা হয়েছে, এই ভাইরাসটি আর্থ্রোপড-বাহিত এবং শুকর ও কিউলেক্স মশার দেহে পাওয়া যাচ্ছে। সিকিউভি ভাইরাসটির উপস্থিতি চীন ও ভিয়েতনামে রয়েছে। 

আইসিএমআর-এর ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজির বিজ্ঞানীরা ভাইরাসটির অ্যান্টিবডি আবিষ্কার করেছেন। রাজ্যের ৮৮৩টি মানব নমুনার মধ্যে দুটিতে এই অ্যান্টিবডি শনাক্ত হয়েছে। এতে প্রমাণিত হয়, কোনও একসময় এই দুই ব্যক্তি সিকিউভি ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদের একজনের ২০১৪ ও অপরজনের ২০১৭ সালে নমুনা পরীক্ষা করা হয়েছিল।

গবেষণার পর বিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মশার দেহে সিকিউভি ভাইরাসের প্রতিলিপিকরণের ফলে ভারতে রোগ ছড়ানোর আশঙ্কা থাকছে। 

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম