ইমরানের পদত্যাগের দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

বিদেশ ডেস্ক
১৭ অক্টোবর ২০২০, ০৯:৩৩আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ১০:২৬

পাকিস্তানের বিরোধী দলীয় নেতাকর্মীরা শুক্রবার এক সমাবেশে জড়ো হয়েছেন। এই সমাবেশের মধ্য দিয়ে বিরোধী দলগুলোর একটি জোট প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের লক্ষ্যে দেশজুড়ে আন্দোলন শুরু করেছে। বিরোধীদের দাবি, ২০১৮ সালে কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে ইমরানকে ক্ষমতায় বসিয়েছে দেশটির সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

ইমরানের পদত্যাগের দাবিতে পাকিস্তানজুড়ে বিক্ষোভ

সেপ্টেম্বরে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ৯টি বিরোধী দল একটি জোট গঠন করে। জোটের নাম দেওয়া হয়েছে, পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট।

দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় আসা ইমরান খান নির্বাচনে জয়ের পেছনে সেনাবাহিনীর ভূমিকার কথা অস্বীকার করে আসছেন। শুক্রবার তিনি বলেছেন, বিরোধীদের আন্দোলনে তিনি ভীত নয়। এই আন্দোলনের লক্ষ্য হলো বিরোধীদের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের জন্য আমাকে ব্ল্যাকমেইল করা।

লাহোরের কাছে গুজওয়ানওয়ালা স্টেডিয়ামে আয়োজিত বিরোধীদের সমাবেশে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ বলেন, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য রাস্তায় নেমেছি। আমাদের লড়াই অবিচার, বেকারত্ব ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে।

নওয়াজের পাকিস্তান মুসলিম লিগ (পিএমএল-এন) দেশটির প্রধান বিরোধী দল। ২০১৭ সালে দুর্নীতির অভিযোগে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণা করে দেশটির সুপ্রিম কোর্ট। গত নভেম্বরে তিনি চিকিৎসার জন্য লন্ডন গেছেন।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী