রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে আরাকান আর্মির হামলা

বিদেশ ডেস্ক
৩০ অক্টোবর ২০২০, ১৪:৩০আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ২৩:০৬

রাখাইনের রাথেডাউং ও মংডুর মাঝামাঝি অবস্থিত মিয়ানমার সেনাবাহিনীর একটি অস্থায়ী ফাঁড়ি ও বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতে হামলা চালিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সোমবার সকালে চালানো এই হামলায় বেশ কয়েকজন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতি এ খবর জানিয়েছে।

রাখাইনে সেনা ও পুলিশ ফাঁড়িতে আরাকান আর্মির হামলা

মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল ঝাও মিন তুন জানান, আরাকান আর্মির যোদ্ধারা মংডুর ইন দিন গ্রামের কাছে একটি সামরিক ফাঁড়িতে গ্রেনেড হামলা চালায়। রাথেডাউং এলাকার আহতেত নান ইয়ার গ্রামে বর্ডার গার্ড পুলিশের একটি ফাঁড়িতেও তারা হামলা চালিয়েছে।

মুখপাত্র বলেন, সোমবার সকাল সাড়ে সাতটায় আরাকান আর্মি ইন দিনের ফাঁড়িতে আরপিজি নিক্ষেপ করে। আধঘণ্টা সেখানে গুলিবিনিময় হয়। এরপর বিদ্রোহীরা বর্ডার গার্ড পুলিশের ফাঁড়িতে হামলা চালায়। আমাদের কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন।

তবে হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানাননি মুখপাত্র। তিনি দাবি করেন, এই হামলায় আরাকান আর্মির অন্তত ৫০ যোদ্ধা অংশ নিয়েছে।

এর আগে ১৩ অক্টোবর সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির সংঘর্ষের খবর পাওয়া গিয়েছিল। স্থানীয়রা জানিয়েছিলেন, দুটি যুদ্ধ বিমানের হামলায় উভয়পক্ষে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। ৩-৫ অক্টোবরও দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল।

রাখাইন ছাড়া মিয়ানমারজুড়ে অস্ত্রবিরতি ঘোষণা করেছে দেশটির সেনাবাহিনী। আরাকান আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে মিয়ানমার।

/জেজে/এএ/এমওএফ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী