প্রায় ১০ লাখ মানুষকে দেওয়া হয়েছে চীনা ভ্যাকসিন

বিদেশ ডেস্ক
২১ নভেম্বর ২০২০, ১০:১২ আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১০:১৩

চীনা ফার্মাসিউটিক্যালস জায়ান্ট সিনোফার্ম জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনাভাইরাসের পরীক্ষামূলক টিকা প্রায় দশ লাখ মানুষকে দেওয়া হয়েছে। সরকার কর্তৃক অনুমোদিত জরুরি ব্যবহারের অংশ হিসেবে এই টিকা প্রদান করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এখবর জানিয়েছে।

প্রায় ১০ লাখ মানুষকে দেওয়া হয়েছে চীনা ভ্যাকসিন

সিনোফার্মের চেয়ারম্যান লিউ জিংঝেন বলেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারীদের মধ্যে গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যম উইচ্যাট-এ বুধবার লেখা এক নিবন্ধে লিউ জিংঝেন লিখেছেন, জরুরি ব্যবহারে আমরা প্রায় এক লাখ মানুষকে এই টিকা দিয়েছি। এখন পর্যন্ত গুরুতর কোনও প্রতিক্রিয়া পাইনি। কয়েকজনের হালকা পার্শ্বপ্রতিক্রিয়ার লক্ষণ দেখা গেছে।

সিনোফার্ম প্রধান জানান, পরীক্ষামূলক টিকাটি দেওয়া হয়েছে নির্মাণ শ্রমিক, কূটনৈতিক ও শিক্ষার্থীদের। যারা করোনা মহামারির সময় ১৫০টিরও বেশি দেশ ভ্রমণ করেছেন। কিন্তু এদের কেউই আক্রান্ত বলে খবর পাওয়া যায়নি। ৬ নভেম্বর জরুরি টিকা কর্মসূচির আওতায় ৫৬ হাজার মানুষের দেহে এটি প্রয়োগ করা হয়। পরে তারা বিদেশ গেছেন।

তিনি আরও জানান, সিনোফার্ম ক্লিনিক্যাল ট্রায়ালের তৃতীয় ধাপ দশটি দেশে পরিচালনা করছে। এগুলোর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মিসর, জর্ডান, পেরু ও আর্জেন্টিনা।

সিএনএন’র খবরে বলা হয়েছে, সিনোফার্মের দুটি ভ্যাকসিন ক্যান্ডিডেট রয়েছে। কোন টিকার কথা লিউ বলেছেন তা স্পষ্ট নয়। 

/এএ/
সম্পর্কিত
পাকিস্তানের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ‘উদ্বেগের’: ভারতীয় বিমানবাহিনী প্রধান
অটো চালিয়ে, পিৎজা হাটে কাজ করে ১০ হাজার ৯৬৪ কোটির সাম্রাজ্য
এশীয় গাড়ি নির্মাতাদের দাপটে নিজেদের বাজারে পিছিয়ে পড়ছে মার্কিন কোম্পানিগুলো
সর্বশেষ খবর
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
কেন-সাকার জোড়া গোল, ক্রোয়েশিয়াকে ৭-০ ব্যবধানে বিধ্বস্ত করলো ইংল্যান্ড
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
অনলাইনে সুইচ গিয়ার বি‌ক্রি, গ্রেফতার ১
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
দলীয় পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকার কতটা কঠোর?
সর্বাধিক পঠিত
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
ম্যারাডোনা-মেসিকে ছাড়িয়ে আর্জেন্টিনা দলে এক তরুণের রেকর্ড
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
লাল-সবুজের পতাকায় শেষ বিদায় বীরাঙ্গনা ফুলমতির, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন