আরও বিক্ষোভের পরিকল্পনা মিয়ানমারের শিক্ষার্থী ও চিকিৎসকদের

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ১১:২৮
image

সামরিক শাসনের বিরুদ্ধে নতুন করে বিক্ষোভের পরিকল্পনা করছেন মিয়ানমারের শিক্ষার্থী ও চিকিৎসকেরা। প্রায় তিন সপ্তাহ ধরে প্রতিদিনই দেশটিতে বিক্ষোভ হচ্ছে। বৃহস্পতিবার ইয়াঙ্গুনে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। বিক্ষোভকারীদের সামরিক শিক্ষার পাঠ্যবই নিয়ে এসে ধ্বংস করার আহ্বান জানানো হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভে উত্তাল মিয়ানমার। এরইমধ্যে কূটনৈতিক উপায়ে সংকট উত্তরণের উদ্যোগ নিয়েছে আসিয়ান জোটের প্রভাবশালী দেশ ইন্দোনেশিয়া। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই জান্তা সরকারের মন্ত্রীর সঙ্গে থাইল্যান্ডে বৈঠক করছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি। তবে ওই উদ্যোগকে সন্দেহের চোখে দেখছেন বিক্ষোভকারীরা।

ইয়াঙ্গুনের একটি বিশ্ববিদ্যালয়ের বাইরে ২৫ বছর বয়সী বিক্ষোভকারী কং সাত ওয়াই বলেন, ‘অভ্যুত্থানের পর থেকে আমাদের জীবন আশা হারিয়েছে, স্বপ্নের মৃত্যু হয়েছে। স্বৈরতন্ত্রকে সমর্থন করা শিক্ষা ব্যবস্থাকে আমরা গ্রহণ করবো না।’
অভুত্থানের প্রতিবাদে নাগরিক অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছে দেশটির বহু পেশাজীবী ও সরকারি কর্মকর্তা। বৃহস্পতিবার এই অসহযোগের সমর্থনে মিছিল করবেন চিকিৎসকেরা।

মানবাধিকার গ্রুপ অ্যাসিসট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) জানিয়েছে, বুধবার বিক্ষোভের সময় ৭২৮ জনকে গ্রেফতার করেছে সেনা সরকার।

/জেজে/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের