মারা গেছেন দ. কোরিয়ার তৃতীয় লিঙ্গের প্রথম সেনা সদস্য

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ২২:০৮আপডেট : ০৩ মার্চ ২০২১, ২২:০৮
image

তৃতীয় লিঙ্গের প্রথম মানুষ হিসেবে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীতে যোগ দেওয়া বাইয়ুন হে-সু মারা গেছেন। নিজ বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া গেলেও তার মৃত্যুর কারণ এখন জানা যায়নি। লিঙ্গ বদলের সার্জরি করানোর পর এই সেনা সদস্যকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে লড়াই শুরু করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

সেনাবাহিনী থেকে অব্যাহতি পাওয়ার পর গত বছরের জানুয়ারিতে আইনি লড়াই শুরু করেন বাইয়ুন হে-সু। তবে জুলাইতে তার চাকরিতে পুনর্বহালের আবেদন খারিজ করে দেয় আদালত। তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার কর্মী হিসেবে কাজ চালিয়ে যেতে থাকেন তিনি।

২৩ বছর বয়সী বাইয়ুন হে-সু গাইয়েনগি প্রদেশের বাড়িতে অবস্থান করে একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রের পরামর্শ নিচ্ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে তার কোনও সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন তার পরামর্শকেরা। পরে তারা জরুরি সার্ভিসকে ডেকে পাঠান। তারাই তার বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করেন।

লিঙ্গ পরিচয় সংক্রান্ত বিষয়ে এখনও রক্ষণশীল দক্ষিণ কোরিয়া। বাইয়ুনের মামলার পর দেশটির সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ এবং সমকামী সম্প্রদায়ের মানুষদের সঙ্গে করা আচরণ নিয়ে বিতর্ক শুরু হয়।

দক্ষিণ কোরিয়ার সামর্থ্যবান সব পুরুষকেই প্রায় দুই বছর পর্যন্ত সেনাবাহিনীতে কাজ করতে হয়। গত ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বলা হয় বাইয়ুনকে সেনাবাহিনী থেকে অব্যাহতি দেওয়ার কোনও আইনগত ভিত্তি নেই।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের