বিক্ষোভকারীদের ‘দেখামাত্র গুলির’ হুমকি মিয়ানমার সেনাদের

বিদেশ ডেস্ক
০৪ মার্চ ২০২১, ২০:৪০আপডেট : ০৪ মার্চ ২০২১, ২০:৫৬

মিয়ানমারের সেনা ও পুলিশ সদস্যরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক ব্যবহার করে সামরিক সরকারবিরোধী বিক্ষোভকারীদের হুমকি দিচ্ছে। গবেষকরা এমন তথ্য দেওয়ার পর চীনা কোম্পানিটি জানিয়েছে, তারা সহিংসতা উসকে দেয় এমন সব কনটেন্ট সরিয়ে দিচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক দেশটিতে নিষিদ্ধ হওয়ার পর বেড়েছে টিকটক ব্যবহার। ডিজিটাল মানবাধিকার গোষ্ঠী মিয়ানমার আইসিটি ফর ডেভেলপমেন্ট জানিয়েছে, বুধবার যখন একদিনে ৩৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন সেই সময়ে টিকটকে আট শতাধিক ভিডিও পাওয়া গেছে, যাতে প্রতিবাদকারীদের হুমকি দেওয়া হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক হতাইকে অং বলেন, এটি শুধু যা আমরা পেয়েছি। উর্দি ছাড়া সেনা ও পুলিশের এমন হাজারো ভিডিও আছে।

মিয়ানমারের সেনাবাহিনী ও জান্তা সরকারের মুখপাত্র এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে কোনও সাড়া দেননি।

ফেব্রুয়ারি মাসের শেষে দিকে প্রকাশিত একটি ভিডিও পর্যালোচনা করেছে রয়টার্স। এতে দেখা গেছে, উর্দি পরা এক সেনা সদস্য ক্যামেরার দিকে অ্যাসল্ট রাইফেল তাক করে বিক্ষোভকারীদের প্রতি বলছেন, আমি তোমাদের মুখে গুলি করবো…, আমি আসল গুলি ব্যবহার করছি।

ওই সেনা আরও বলেন, পুরো শহরে রাতে টহল দেবো এবং যাকে দেখবো তাকেই গুলি করবো। কেউ যদি শহীদ হতে চায় আমি তার ইচ্ছে পূরণ করবো।

রয়টার্সের পক্ষ থেকে ওই সেনা কিংবা উর্দি না পরা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।  

/এএ/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী