মিয়ানমারে অভিযুক্ত জাপানি সাংবাদিক

বিদেশ ডেস্ক
০৪ মে ২০২১, ১৬:১২আপডেট : ০৪ মে ২০২১, ১৯:০৪
image

অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের সময় আটক হওয়া জাপানি সাংবাদিক ইয়োকি কিতাজুমিকে অভিযুক্ত করেছে মিয়ানমারের জান্তা সরকার। সোমবার  বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে দেশটির ‘ফেইক নিউজ’ আইনে এই ফ্রিল্যান্সার সাংবাদিককে অভিযুক্ত করা হয়। জাপানের বার্তা সংস্থা কিয়োদোর খবরে বলা হয়েছে, তার বিরুদ্ধে ফেইক নিউজ ছড়ানোর অভিযোগ আনা হয়েছে। অভুত্থানবিরোধী বিক্ষোভের সময় কিতাজুমিসহ৫০ জনেরও বেশি সাংবাদিককে আটক করে মিয়ানমার কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে নেয় মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের বিরোধিতায় রাজপথে বিক্ষোভ শুরু হলে দমন নীতি গ্রহণ করে সেনা সরকার। নিরাপত্তা বাহিনীর গুলিতে ৭৫০ জনেরও বেশি বিক্ষোভকারী নিহত হয়েছে। সাংবাদিকসহ বহু মানুষকে গ্রেফতারও করা হয়েছে।

জাপানি দূতাবাস কর্মকর্তাদের বরাত দিয়ে কিয়োদো জানিয়েছে, সাংবাদিক ইয়োকি কিতাজুমিকে গত কয়েক সপ্তাহ ধরে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারে রাখা হয়েছে। তবে তার স্বাস্থ্য ভালো রয়েছে। এই কারাগারটি রাজনৈতিক বন্দিদের ওপর নীপিড়নের জন্য কুখ্যাত।

অভুত্থানের পর দ্বিতীয় বারের মতো গত ১৮ এপ্রিল আটক হন ইয়োকি কিতাজুমি। ফেব্রুয়ারিতে বিক্ষোভকারীদের ওপর হামলার সময় তাকেও একবার মারধরের পর আটক করা হয়। ওই সময় তাকে মুক্তি দেওয়া হয়।

মিয়ানমারকে দীর্ঘদিন ধরে সহায়তা দিয়ে আসা দেশ জাপান। ইয়োকি কিতাজুমিকে মুক্তি দিতে মিয়ানমারের ওপর চাপ বাড়াচ্ছে জাপান সরকার। যুক্তরাজ্য সফরের সময় সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি বলেন, ‘স্বাভাবিকভাবেই আমরা আটক থাকা জাপানি নাগরিকের আগাম মুক্তির জন্য সর্বোচ্চ চেষ্টা চালাবো।’

/জেজে/বিএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের