আফগানিস্তানে দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া

বিদেশ ডেস্ক
২৫ মে ২০২১, ১৭:৪৮আপডেট : ২৫ মে ২০২১, ১৭:৪৮

মার্কিন ও ন্যাটোবাহিনী আফগানিস্তান ছেড়ে যাচ্ছে। তবে দেশটিতে সংঘাত এখনও থামেনি। এমন পরিস্থিতিতে নিরাপত্তা আশঙ্কায় শুক্রবার থেকে কাবুল দূতাবাস বন্ধ করছে অস্ট্রেলিয়া। মঙ্গলবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এখবর জানিয়েছে।

প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ঘোষণা দিয়ে বলেছেন, পরিস্থিতি যখন দূতাবাস খোলার অনুকূল হবে, তখন তা আবার খোলা হবে।

আফগানিস্তান থেকে মার্কিন প্রত্যাহার শুরু হয়ে গেছে। আগামী ১১ সেপ্টেম্বর প্রায় সব সেনাই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যাবে। যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগনে বিমান হামলার ২০ তম বার্ষিকী।

অস্ট্রেলীয় প্রধানমন্ত্রীর মতে, আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ছে। মার্কিন ও ন্যাটো বাহিনী পুরোপুরি চলে যাওয়ার পর অনিশ্চয়তা আরও বাড়বে। এই অবস্থায় তিনি কোনও ঝুঁকি নিতে চাইছেন না।

যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরে আফগান সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। তারা যাতে তালেবানের মোকাবিলা করতে পারে, তার চেষ্টা করেছে। কিন্তু মার্কিন সেনা দেশে ফিরে যাওয়ার পর আফগান সরকার ও সেনা কীভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারবে তা নিয়ে সংশয় আছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী