মার্কিন সাংবাদিককে মুক্তি দিলো মিয়ানমার জান্তা

বিদেশ ডেস্ক
১৪ জুন ২০২১, ১৯:৪০আপডেট : ১৪ জুন ২০২১, ১৯:৪০

মিয়ানমারের কারাগারে থাকা মার্কিন সাংবাদিক নাথান মং-কে মুক্তি দিয়েছে জান্তা সরকার। পুলিশ তার বিরদ্ধে যে অভিযোগ এনেছিলো তা প্রত্যাহার করায় সোমবার মুক্তি পান কামায়ুত মিডিয়ার এই সাংবাদিক। তার আইনজীবীর বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

গত ৯ মার্চ আটকের পর মিয়ানমারের ইয়াঙ্গুন শহরের ইনসেইন কারাগারে বন্দি ছিলেন তিনি। তার আইনজীবী তিন জার বার্তা সংস্থা এএফপিকে জানান, কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন। নাথান আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা রয়েছে’।

মার্কিন সাংবাদিক মং স্থানীয় পত্রিকা কামায়ুত মিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা। সেনাবাহিনীর বিরুদ্ধাচরণে উৎসাহ দেওয়াকে অপরাধ হিসেবে গণ্য করা ঔপনিবেশিক আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় বলে জানান আইনজীবী। গত মাসে একই আইনে এক সাংবাদিককে দু’বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার।

গেল পহেলা ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হন দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। এরপর থেকেই আটক আছেন তিনি। অভ্যুত্থানের পর থেকে দেশটিতে নাগরিক অসহযোগ আন্দোলন ও বিক্ষোভ চলছে। আন্দোলন দমন করতে গিয়ে আট শতাধিক মানুষ হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে সু চির দল বিলুপ্ত করার হুমকিও দিয়েছে জান্তা সরকার। একই সঙ্গে নিজ দেশের পাশাপাশি বিদেশি সাংবাদিকদের হয়রানি করছে সামরিক সরকার।

 

/এলকে/
সম্পর্কিত
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধবিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি