আফগানিস্তানে গৃহযুদ্ধের আশঙ্কার কথা জানালেন মার্কিন কমান্ডার

বিদেশ ডেস্ক
৩০ জুন ২০২১, ০১:৪০আপডেট : ৩০ জুন ২০২১, ০১:৪০

আফগানিস্তানে মার্কিন অভিযানের নেতৃত্বে থাকা কমান্ডার জেনারেল অস্টিন এস. মিলার সতর্ক করে বলেছেন, আফগানিস্তান বিশৃঙ্খলা ও বহুপাক্ষিক গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাওয়ার পথে রয়েছে। মঙ্গলবার কাবুলে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সদর দফতরে এক বিরল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আফগানিস্তানে নিযুক্ত কোনও চার তারকা জেনারেলের এটাই শেষ প্রকাশ্য বক্তব্য হতে পারে।

সম্প্রতি আফগানিস্তানে হামলা বাড়িয়েছে তালেবান। গত কয়েক দিনে সশস্ত্র গোষ্ঠীটি প্রায় ১০০ জেলা কেন্দ্র দখল করেছে। এসব হামলায় অনেক বেসামরিক নাগরিক নিহত, আহত ও কয়েক হাজার বাস্তুচ্যুত হয়েছেন।

মার্কিন জেনারেল বলেন, যে পরিস্থিতির মধ্য দিয়ে আফগানিস্তান যাচ্ছে তা অব্যাহত থাকলে গৃহযুদ্ধ অবশ্যম্ভাবী। এটি বিশ্বের জন্য উদ্বেগের হতে পারে।

জেনারেল অস্টিন মিলার

জেনারেল মিলার জানান, সেনা প্রত্যাহার এমন পর্যায়ে পৌঁছে গেছে যে শিগগিরই তিনি তার কমান্ডের ইতি ঘটাবেন। ২০১৮ সালের সেপ্টেম্বর তার কমান্ড শুরু হয়েছিল। তিনি বলেন, সামরিক দৃষ্টিকোন থেকে ভালোভাবে সবকিছু এগিয়ে যাচ্ছে।

তবে কখন সেনা প্রত্যাহার সম্পন্ন সে বিষয়ে কোনও সময়সীমার কথা জানাননি তিনি।

তালেবান সম্প্রতি হামলা জোরদার করলেও আফগানিস্তান ত্যাগী যু্ক্তরাষ্ট্র বা আন্তর্জাতিক সেনাদের ওপর কোনও আঘাত আনছে না। তারা আফগান নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘাতে জড়াচ্ছে। এতে মারা পড়ছেন বেসামরিক নাগরিকরা।

গত সপ্তাহে মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, কূটনীতিকদের নিরাপত্তার জন্য প্রায় ৬৫০ জন সেনা আফগানিস্তানে থেকে যেতে পারেন।

আফগানিস্তান ছাড়ার প্রস্তুতির মধ্যেও স্থানীয় নিরাপত্তাবাহিনীকে সহযোগিতা করা হচ্ছে জানিয়ে জেনারেল মিলার বলেন, এখনও বিদ্যমান রয়েছে। ভবিষ্যতে তা কেমন দাঁড়াবে তা আমি ধারণা করতে চাই না।

/এএ/
সম্পর্কিত
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
চান্দিপুরা ভাইরাসে রাজস্থানে শিশুর মৃত্যু, গুজরাটে শনাক্ত ১২
১২ তলা থেকে পথচারী নারীর ওপর পড়লেন যুবক: নারীর মৃত্যু, জীবিত যুবক
সর্বশেষ খবর
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
হয়তো শিক্ষামন্ত্রী পদত্যাগপত্র লিখতে জানেন না: মহুয়া মৈত্রের কটাক্ষ
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
মিছিল করে পুলিশের মামলায় কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ নেতাকর্মী
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
৭ লাখ কৃষকের ৬০৪ কোটি টাকা কৃষিঋণ মওকুফ
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত