বাংলাদেশসহ ১৫ দেশকে এক কোটি ১০ লাখ টিকা দেবে জাপান

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২০:০৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ২০:০৮

বাংলাদেশসহ ১৫ দেশকে করোনাভাইরাসের এক কোটি ১০ লাখ টিকা দেবে জাপান। ১৩ জুলাই মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে এসব টিকা সরবরাহ করা হবে। অ্যাস্ট্রাজেনেকার এসব ভ্যাকসিন জাপানে উৎপাদন করা হয়েছে।

জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, বাংলাদেশ, কম্বোডিয়া, পূর্ব তিমুর, লাওস, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, ফিজি, কিরিবাতি, পাপুয়া নিউ গিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, ভেনুয়াতু ও ইরানে এসব ভ্যাকসিন সরবরাহ করা হবে।

জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু জানান, প্রস্তুতি সম্পন্ন হওয়া মাত্রই এসব দেশে টিকা পৌঁছে দেওয়া হবে। তবে আগামী বৃহস্পতিবার ইন্দোনেশিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানকে বাড়তি ১০ লাখ ডোজ করে দেওয়া হবে।

এর আগেও তাইওয়ান এবং আসিয়ানভুক্ত পাঁচ দেশকে জাপান ভ্যাকসিন সরবরাহ করেছে বলে জানান তিনি।

মোতেগি তোশিমিৎসু জানান, বিদেশে বসবাসরত যেসব জাপানি নাগরিক অস্থায়ীভাবে দেশে ফেরার পরিকল্পনা করছেন সরকার তাদের জন্যও একটি টিকাদান কর্মসূচি চালু করবে। এই কর্মসূচি আগামী ১ আগস্ট থেকে ২০২২ সালের জানুয়ারির প্রথম দিক পর্যন্ত এটি চলবে। অনলাইন রিজার্ভেশন আগামী সোমবার থেকে শুরু হবে।

যে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে ১৫ দেশে টিকা সরবরাহ করবে জাপান সেটি মূলত একটি বৈশ্বিক উদ্যোগ। বিশ্বের সব দেশের মধ্যে করোনাভাইরাসের টিকার সমবন্টন নিশ্চিত করতে গঠন করা হয় এই কর্মসূচি।

কোভ্যাক্স-এর পূর্ণাঙ্গ রূপ হলো কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস ফ্যাসিলিটি। এ উদ্যোগের লক্ষ্য হচ্ছে, ভ্যাকসিন মজুত করে না রেখে ধনী-গরিব নির্বিশেষে সর্বোচ্চ ঝুঁকির দেশগুলোতে তা বণ্টন করার জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করা। সূত্র: এনএইচকে নিউজ।

/এমপি/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী