ভারতের কাছে সামরিক সহায়তা চাইতে পারে আফগানিস্তান: রাষ্ট্রদূত

বিদেশ ডেস্ক
১৩ জুলাই ২০২১, ২১:২৮আপডেট : ১৩ জুলাই ২০২১, ২২:০১
image

পরিবর্তিত পরিস্থিতিতে তালেবানের সঙ্গে আলোচনা ব্যর্থ হলে আফগানিস্তান সরকার ভারতের কাছে সামরিক সহায়তা চাইতে পারে। ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত মঙ্গলবার এ তথ্য জানান। তবে তিনি জানান, সেনা পাঠানো নয় বরং প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা চাওয়া হতে পারে। সম্প্রচারমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী আফগানিস্তান ছেড়ে যাওয়ার মধ্যে দ্রুতগতিতে দেশটির নতুন নতুন এলাকার নিয়ন্ত্রণ অব্যাহত রেখেছে তালেবান। তা সত্ত্বেও আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় তালেবান ও আফগান সরকারের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে। দোহায় চলমান ওই শান্তি আলোচনা বর্তমানে খানিক বিবর্ণ হয়ে উঠেছে। আর তালেবানরা এখন পূর্ণাঙ্গ সামরিক বিজয় চাইছে বলেই ধারণা করা হচ্ছে।

এমন পরিস্থিতিতে ভারতে নিযুক্ত আফগান রাষ্ট্রদূত ফরিদ মামুনদাজাই বলেন, ‘আমরা যেহেতু তালেবানের সঙ্গে সাজানো শান্তি প্রক্রিয়া চাই না, সেহেতু এমন একটা সময় আসবে যখন আমরা সামনের বছরগুলোতে ভারতের কাছে সামরিক সহায়তা চাইবো।’ তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা ভারতের কাছে আফগানিস্তানে সেনা পাঠানোর সহায়তা চাইবো না। আমাদের যুদ্ধ করে দিতে এই মুহূর্তে তাদের আর সেনা পাঠানোর দরকার পড়বে না।’

উদাহরণ হিসেবে আফগান দূত বলেন, তার দেশের বিমান বাহিনীর সহায়তা প্রয়োজন। পাইলটদের প্রশিক্ষণ ছাড়াও বিভিন্নভাবে এই সহযোগিতা চাওয়া হতে পারে। তিনি বলেন, ভারত আমাদের দুটি উপায়ে সহায়তা করতে পারে। একটি হলো আমাদের সামরিক প্রশিক্ষণ। আরেকটি হলো আমাদের ক্যাডেটদের জন্য বৃত্তির ব্যবস্থার মধ্য দিয়ে।

বেসামরিক খাতে বর্তমানে বছরে এক হাজার আফগান শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে ভারত। প্রায় ২০ হাজার আফগান শিক্ষার্থী বর্তমানে ভারতে পড়াশোনা করছে। এছাড়া আফগানিস্তানের নতুন পার্লামেন্ট ভবন, বাঁধসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণে সহায়তা দিচ্ছে ভারত।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী