স্ত্রীর বেশ ধরে ইন্দোনেশীয় ফ্লাইটে করোনা আক্রান্ত ব্যক্তি

বিদেশ ডেস্ক
২৩ জুলাই ২০২১, ০৫:১৬আপডেট : ২৩ জুলাই ২০২১, ০৫:১৬

ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত এক ব্যক্তি নিজের স্ত্রীর বেশ ধরে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে চড়েছেন। নিজের পরিচয় আড়াল করতে তিনি হিজাব দিয়ে চুল-মুখ ঢেকে ফেলেন এবং ভুয়া পরিচয়পত্র ও নেগেটিভ পিসিআর পরীক্ষার ফলাফল দেখিয়ে বিমানে উঠেন। তবে শেষ রক্ষা হয়নি। অবতরণের পরই পুলিশ তাকে গ্রেফতার করেছে। মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস (এপি) এখবর জানিয়েছে।

পুলিশ জানায়, রবিবার সিটিলিংক-এর জাকার্তা থেকে টার্নেটগামী একটি ফ্লাইট উড্ডয়নের পর এক ফ্লাইট অ্যাটেনডেন্ট টয়লেটে ওই ব্যক্তির পোশাক পাল্টানোর বিষয়টি খেয়াল করেন। তবে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি।

টার্নেট পুলিশ প্রধান আদিত্য লাকসিমাদা বলেন, গ্রেফতারকৃত ব্যক্তি নিজের স্ত্রীর নামে টিকিট কিনেছেন এবং স্ত্রীর আইডি কার্ড, পিসিআর পরীক্ষার ফল ও টিকা নেওয়ার কার্ড সঙ্গে আনেন। তিনি যেসব নথি দেখিয়েছেন সব স্ত্রীর নামে।

তিনি আরও জানান, পুলিশ গ্রেফতারের পর তার করোনা পরীক্ষায় করায়। এতে ফল পজিটিভ এসেছে।

ওই ব্যক্তিকে বাড়িতে এখন সেল্ফ-আইসোলেশনে রাখা হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত চলবে।

ইন্দোনেশিয়ায় গত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৭২ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১ হাজার ৩৮৩ জনের। দেশটিতে মোট শনাক্তের সংখ্যা এখন ২৯ লাখ এবং মৃত্যু হয়েছে ৭৭ হাজার ৫৮৩ জনের।

এই সপ্তাহে ঈদুল আজহার ছুটির সময় অপ্রয়োজনীয় ভ্রমণে বিধিনিষেধ কঠোরতা আরোপ কার হয়েছে। ভ্রমণের করোনার নেগেটিভ ফল আবশ্যক।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী